Home ইন্টারন্যাশনাল মার্কিন হামলার আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ভারতের

মার্কিন হামলার আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ভারতের

অনলাইন ডেস্ক : সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘাতের আশঙ্কায় সোমবার তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বলেছে, ‘‘ইরানের পরিবর্তনশীল পরিস্থিতিতে বর্তমানে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনও পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’’

বিবৃতিতে বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় সব শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ওই পরামর্শ প্রযোজ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে অবস্থানরত ভারতীয়দের গত ১৪ জানুয়ারির জারি করা নির্দেশনা পুনরায় মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

নির্দেশনায় সব ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে (পিআইও) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, বিক্ষোভ বা প্রতিবাদ-সমাবেশের এলাকা এড়িয়ে চলা, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং যেকোনও পরিস্থিতির বিষয়ে স্থানীয় গণমাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের পাসপোর্ট ও পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত সব নথি সঙ্গে প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার ইরান বলেছে, সীমিত হামলাসহ যুক্তরাষ্ট্রের যেকোনও আক্রমণকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা এবং এর জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত হামলার কথা বিবেচনা করছেন বলে জানান।

ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের দ্বিতীয় পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধির মাঝে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দুই দেশের পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ইরান ও ওমান নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনও তথ্য জানায়নি। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু দাবি মেনে নিলেও তেহরান নিজেদের পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে প্রস্তুত রয়েচে বলে জানিয়েছে।

সূত্র: এএফপি।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version