Home ইন্টারন্যাশনাল হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব

হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি ট্যাংকার লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনী গুলি চালানোর পর ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। শনিবার হরমুজ প্রণালি ভারতীয় ট্যাংকারে গুলির প্রতিবাদ জানাতে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাধার মুখে ভারতীয় সুপার-ট্যাংকারসহ বেশ কিছু জাহাজ হরমুজ প্রণালি থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে এক বৈঠকের জন্য ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে পররাষ্ট্রসচিব আজ ভোরে হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর ঘটনায় ভারতের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারত পণ্যবাহী জাহাজ ও নাবিকদের নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া ইরান এর আগে ভারত অভিমুখী বেশ কয়েকটি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছিল বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে ভারত অভিমুখী জাহাজ চলাচলের প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

ইরানি সব বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ জারি এবং আগের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসায় শনিবার পুনরায় এই জলপথ বন্ধ করে দেয় ইরান। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজ লক্ষ্য করে গুলি চালায় ইরানি বাহিনী। ভারতীয় একাধিক সূত্র বলছে, হরমুজ প্রণালিতে আক্রান্ত জাহাজ দুটির নাম ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’।

সূত্র: আল জাজিরা।

RELATED ARTICLES

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

Recent Comments

Exit mobile version