Saturday, May 30, 2026
Saturday, May 30, 2026
Home ইন্টারন্যাশনাল বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না : সতর্ক করলো চীন

বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না : সতর্ক করলো চীন

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ, গ্রিনল্যান্ড দখলের হুমকির মাঝে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) সম্মেলনে অংশ নিয়ে বিশ্বকে সতর্ক করে দিয়েছে চীন। মঙ্গলবার দাভোসে ডব্লিউইএফের সম্মেলনে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং বলেছেন, বিশ্ব ‌‌‘‘জঙ্গলের শাসনের’’ দিকে ফিরে যেতে পারে না।

যুক্তরাষ্ট্র যখন গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ জোরদার করে সেখানে সামরিক বিমান পাঠিয়ে দিয়েছে, সেই সময় দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ওই মন্তব্য করেছেন তিনি।

হে লিফেং বলেন, নিজেদের স্বার্থের ভিত্তিতে সুনির্দিষ্ট কিছু দেশের বিশেষাধিকার থাকা উচিত নয় এবং বিশ্ব এমন ‘‘জঙ্গলের শাসনে’’ ফিরে যেতে পারে না; যেখানে শক্তিশালীরা দুর্বলদের শিকার করে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে অত্যন্ত আগ্রাসী পদক্ষেপে ‘‘আমেরিকা ফার্স্ট’’ এজেন্ডা এগিয়ে নিচ্ছেন এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র ডেনমার্ককে গ্রিনল্যান্ড হস্তান্তরের দাবি জানাচ্ছেন। এর মাঝেই চীনের উপপ্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সতর্ক করে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

হে লিফেং বলেন, সব দেশেরই তাদের বৈধ স্বার্থ রক্ষার অধিকার রয়েছে।

সূত্র: এএফপি।

RELATED ARTICLES

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

ট্রাম্পের শর্ত পূরণ না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। শুক্রবার (২৯ মে) মার্কিন প্রশাসন জানিয়েছে,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

ফারহান-রণবীরের বিরোধ মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং এর জের ধরে প্রযোজনা সংস্থার ৪৫ কোটি...

ট্রাম্পের শর্ত পূরণ না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। শুক্রবার (২৯ মে) মার্কিন প্রশাসন জানিয়েছে,...

Recent Comments