Monday, June 22, 2026
Monday, June 22, 2026
Home ইন্টারন্যাশনাল তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে শতাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ

তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে শতাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে তীব্র তুষারঝড়ের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একসঙ্গে ১০০টিরও বেশি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এতে বহু মানুষ আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত কেউ মারা গেছেন বলে খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) গ্র্যান্ড র‍্যাপিডস শহরের দক্ষিণ-পশ্চিমে ইন্টারস্টেট ১৯৬ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এদিন মিশিগান স্টেট পুলিশ মহাসড়কের উভয় দিক বন্ধ করে দেয়। পরবর্তীতে উদ্ধারকর্মীরা ধাপে ধাপে গাড়িগুলো সরানোর কাজ শুরু করেন। দুর্ঘটনায় জড়িত গাড়ির মধ্যে ছিল ৩০টিরও বেশি ট্রেলার ট্রাক।

এদিকে মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, তবে কেউ নিহত হননি বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, তুষারে ঢাকা সড়কের ওপর একের পর এক ট্রাক ও গাড়ি দুমড়ে-মুচড়ে পড়ে আছে!

চালক পেদ্রো মাত্তা জুনিয়র অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘তুষারঝড়ে রাস্তার ওপর দিয়ে তীব্র বাতাসে বরফ উড়ছিল, সামনে থাকা গাড়িগুলোও ঠিকমতো দেখা যাচ্ছিল না। আমি তখন ঘণ্টায় মাত্র ২০–২৫ মাইল গতিতে গাড়ি চালাচ্ছিলাম।’

পেদ্রো মাত্তা আরও বলেন, ‘আমি কোনোভাবে গাড়ি থামাতে পেরেছিলাম। তারপর পেছন থেকে কেউ ধাক্কা দিতে পারে ভেবে রাস্তার মাঝখানের ফাঁকা জায়গায় সরে যাই।’

পেদ্রো বলেন, ‘পেছন দিক থেকে শুধু বিকট শব্দ শুনছিলাম একটার পর একটা ধাক্কার আওয়াজ। সামনে কী আছে দেখতে পাচ্ছিলাম, কিন্তু পেছনে কী হচ্ছে, তা একেবারেই দেখা যাচ্ছিল না। সত্যি বলতে, খুব ভয় লাগছিল।’

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দেশটির উত্তরে মিনেসোটা থেকে শুরু করে উইসকনসিন, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া ও নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত এলাকায় তীব্র শীত বা তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আমিশিগানসহ অনেক এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াসে (উইন্ড চিলসহ)।

এছাড়া আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ফ্লোরিডার উত্তর-মধ্যাঞ্চল ও জর্জিয়ার দক্ষিণ-পূর্ব এলাকাতেও রাতের মধ্যে হিমাঙ্কের কাছাকাছি বা তার নিচে তাপমাত্রা নেমে যেতে পারে।

সতর্ক বার্তায় আরও বলা হয়, কর্তৃপক্ষ চালকদের অত্যন্ত সতর্কভাবে এবং ধীরগতিতে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে। কারণ ঝড় এখনো পুরোপুরি কাটেনি এবং যেকোনো সময় আবারও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

RELATED ARTICLES

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments