Home খেলাধুলা ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে উঠে যাবে লিওনেল মেসির দল। তবে এই সম্ভাব্য অর্জনের সঙ্গে জড়িয়ে আছে এক অস্বস্তিকর পরিসংখ্যান, যা সমর্থকদের মনে কিছুটা প্রশ্নও তৈরি করতে পারে।

গত বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় অঙ্কের পয়েন্ট হারিয়েছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল স্পেন ও ফ্রান্স। আইভরি কোস্টের কাছে ২–১ গোলে হেরে ফ্রান্স নেমে গেছে তিন নম্বরে। অন্যদিকে ইরাকের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে স্পেন। ফলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে থাকা আর্জেন্টিনার সামনে উঠে যাওয়ার সুযোগ আরও সহজ হয়েছে।

বর্তমান সমীকরণ অনুযায়ী, হন্ডুরাসকে হারাতে পারলে আর্জেন্টিনা ১.৩ রেটিং পয়েন্ট যোগ করে মোট ১৮৭৬.১১ পয়েন্টে পৌঁছাবে। এতে বিশ্বকাপের আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। তবে পরিসংখ্যান বলছে, র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল হওয়া মানেই বিশ্বকাপ জয়ের নিশ্চয়তা নয় বরং উল্টো এক ধরনের ব্যর্থতার ইতিহাসও রয়েছে।

১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে শীর্ষ র‍্যাঙ্কধারী দল শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ বিশ্বকাপের আগে এক নম্বরে থাকা জার্মানি কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয়, আর শিরোপা যায় ব্রাজিলের ঘরে।

১৯৯৮ সালে শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। ২০০২ বিশ্বকাপে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর ২০০৬ ও ২০১০ সালে যথাক্রমে ব্রাজিল ও স্পেন শীর্ষ দল হয়েও কোয়ার্টার ফাইনালের আগেই থেমে যায়।

২০১৪ বিশ্বকাপে শীর্ষে থাকা স্পেন বিদায় নেয় গ্রুপ পর্বেই, ২০১৮ সালে জার্মানি একই পরিণতির মুখোমুখি হয়। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে শীর্ষ দল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয়, আর শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফলে এবার শীর্ষে ওঠার সম্ভাবনা যেমন আর্জেন্টিনার জন্য আনন্দের, তেমনি ইতিহাসের এই ‘অদ্ভুত ধারা’ নতুন আলোচনার জন্ম দিচ্ছে ফুটবলবিশ্বে।

RELATED ARTICLES

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেই ২ বড় তারকা

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের...

বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রোনালদো

স্পোর্টস ডেস্ক : ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী ৫০ ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। টানা চতুর্থ বছর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

অনলাইন ডেস্ক : চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে...

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে...

‘অবৈধ বাংলাদেশিদের’ বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম...

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

Recent Comments

Exit mobile version