Home বাংলাদেশ নির্বাচনের তপশিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে: মির্জা ফখরুল

নির্বাচনের তপশিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনের তপশিল ঘোষণার ভাষণ বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তপশিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে- এই সরকার, রাজনৈতিক দলগুলো এবং কমিশন নির্বাচন অনুষ্ঠান করতে চায়। তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসির নির্বাচনের তপশিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে। এতে আমরা মোটামুটি সন্তুষ্ট।

মির্জা ফখরুল বলেন, মূল ঘটনা হচ্ছে- আজ নির্বাচনের তপশিল ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারির ১২ তারিখে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে জাতীয় সংসদ ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত বড় ও উল্লেখযোগ্য ঘটনা।

ফখরুল বলেন, এখন চ্যালেঞ্জ হচ্ছে- নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করা। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।

প্রার্থীরা এই নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন দিগন্ত সূচিত হবে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এই দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের দিন।

RELATED ARTICLES

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান...

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গত এক বছরে বাংলাদেশিদের টাকা জমানোর হিড়িক পড়েছে। আজ বৃহষ্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

Recent Comments

Exit mobile version