Home বাংলাদেশ বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল

বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরের টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক প্রভাবশালী সদস্য, যশোরের উন্নয়নের কারিগর প্রয়াত তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। বিএনপি আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার দল। সুতরাং বিএনপিকে ভয় দেখাবেন না। বিএনপি কোন ভেসে আসা দল না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম খুন হত্যাকান্ডের স্বীকার হয়েছেন। বিএনপি ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমরা যদি রাজপথে নামি তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য বিএনপির মহাসচিব বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশকে সকল সংকট থেকে মুক্তির ব্যবস্থা করুন।

RELATED ARTICLES

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালো পাকিস্তান

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ...

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের...

তোফায়েল আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments

Exit mobile version