Home বিনোদন তিন নায়িকার নামে জাল ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

তিন নায়িকার নামে জাল ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

বিনোদন ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় আসন্ন উপনির্বাচন ঘিরে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের তিন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু ও রাকুলপ্রীত সিং। জুবিলি হিলস বিধানসভা আসনে তাদের নামে জাল ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় তদন্তে নেমেছে সেদেশের নির্বাচন কমিশন।

স্থানীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে তিন নায়িকার নাম ও ছবিসংবলিত ভোটার কার্ড ভাইরাল হয়। তাতে দেখা যায়, তিনজনের ঠিকানাই একই— যা আরও সন্দেহ উস্কে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপির উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়েছে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো তামান্না, সামান্থা বা রাকুলপ্রীত কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের মৃত্যুর পর ওই আসনটি শূন্য হয়। আগামী ১১ নভেম্বর সেখানে উপনির্বাচন হবে। আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ভি নবীন যাদব, বিআরএস প্রার্থী মগন্তি সুনীতা (প্রয়াত বিধায়কের স্ত্রী) এবং বিজেপির দীপক রেড্ডি। সম্প্রতি ভুয়া ভোটার কার্ড তৈরির অভিযোগে বিআরএস কংগ্রেসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে। সেই প্রেক্ষিতেই তিন নায়িকার নাম এ ঘটনায় জড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি...

উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন তথ্য দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাতে ইরানকে গোপন ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিষয়টি সম্পর্কে...

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ...

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

Recent Comments

Exit mobile version