Thursday, June 4, 2026
Thursday, June 4, 2026
Home ইন্টারন্যাশনাল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে

অনলাইন ডেস্ক : নিজেদের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার জন্য যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায় তাহলে ন্যাটো সামরিক জোটের সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসন।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড লাগবে। এরপরই এমন মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী।

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে হামলাসহ গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন তিনি। ট্রাম্প গত রোববার সাংবাদিকদের বলেন, “আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে।”

ভেনেজুয়েলায় এমন নজিরবিহীন হামলা ও ট্রাম্পের হুমকির ডেনমার্কের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্র হামলা চালালে ন্যাটোর সমাপ্তি ঘটবে এ কথা জানিয়ে সংবাদমাধ্যম টিভি২-কে ড্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন, “যদি যুক্তরাষ্ট্র সামরিকভাবে আরেকটি ন্যাটো দেশে হামলার সিদ্ধান্ত নেয়। তখন ন্যাটোসহ সবকিছুর সমাপ্তি ঘটবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটিরও সমাপ্তি হবে।”

গ্রিনল্যান্ড দখল করতে ট্রাম্প সামরিক হামলার কথা উড়িয়ে দিচ্ছেন না। এরমধ্যে তার ভেতরের লোকজন গ্রিনল্যান্ড নিয়ে বিভিন্ন উস্কানি দিচ্ছেন। এছাড়া গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া লুজিয়ানার গভর্নর জেফ লেন্ডরিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

গ্রিনল্যান্ড বিশ্বের কোনো স্বাধীন দেশ নয়। এটি আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল ভূখণ্ড। কিন্তু সেখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্বশাসিত অঞ্চল। ফলে গ্রিনল্যান্ডের সরকার ব্যবস্থায় ডেনমার্ক সরাসরি হস্তক্ষেপ করে না। কিন্তু তাদের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো ডেনমার্কই দেখে।

সূত্র: আলজাজিরা

RELATED ARTICLES

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

Recent Comments