Friday, July 17, 2026
Friday, July 17, 2026
Home বিনোদন চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান

চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান

বিনোদন ডেস্ক : চারিদিকে হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো চারপাশ। শীতের এই তীব্রতা থেকে বাঁচতে সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা অভিনেত্রী জয়া আহসানেরও। তবে এই ঠান্ডাকে জয় করার এক দারুণ উপায় খুঁজে বের করেছেন তিনি।

ড্রয়িংরুমের বিলাসবহুল সোফা ছেড়ে জয়া এখন সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে, আগুনের ওম নিতে নিতে সারছেন দুপুরের রান্না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান।

সেখানে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা- শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। বাঁচার উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা।

ভিডিওতে জয়া আহসান বলেন, ‘আমি অত রান্নাবান্না পারি না আসলে। আমাদের এটা একটা মাটির রান্নাঘর। অনেকগুলো মাটির চুলা আছে। আমি তো রান্না পারি না। শুধু ওদের রান্নাটাই করতে পারি।’

তার কথায়, ‘তাই শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী যে আরাম এই মাটির চুলাতে। অনেক মজার হয় খেতে।’

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া। কেউ কেউ বলছেন, এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার এই টান সত্যিই মুগ্ধ করার মতো। আবার অনেকে মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন কমেন্ট বক্সে। শীতের এই আলসে দুপুরে জয়ার এমন ঘরোয়া রূপ ভক্তদের কাছে এক অন্যরকম প্রাপ্তি।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments