Sunday, April 19, 2026
Sunday, April 19, 2026
Home ইন্টারন্যাশনাল ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেলসি

অনলাইন ডেস্ক : মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী দেলসি রদ্রিগেজ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি শপথ গ্রহণ করেন। ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেলসি রদ্রিগেজ শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একটি অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে আমি দায়িত্ব নিচ্ছি।’ এ সময় তিনি দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন।

সংসদীয় অধিবেশনে মাদুরোর ছেলেও উপস্থিত ছিলেন। তিনি তার মা-বাবার ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। একই সময় পার্লামেন্ট ভবনের বাইরে হাজার হাজার সমর্থক বিক্ষোভ প্রদর্শন করে মাদুরোর মুক্তির দাবি জানান।

এদিকে নিউইয়র্কের আদালতে শুনানির সময় নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা নিকোলাস মাদুরো। দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের মাত্র দুই ঘণ্টা আগে ম্যানহাটনের আদালতে হাজির করা হলে মাদুরো নিজেকে একজন ‘সজ্জন ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন যে তিনি এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।

এ সময় মাদুরো নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দী’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা মাদক পাচার ও সন্ত্রাসবাদের চারটি অভিযোগ অস্বীকার করেন তিনি। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, গত শনিবার ভোরে কারাকাসে মার্কিন বাহিনীর এক বড় মাপের অভিযানের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে নিউইয়র্কের ব্রুকলিনের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে।

অন্যদিকে মাদুরোকে আটকের ঘটনায় জাতিসংঘে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা এ ঘটনাকে ‘অবৈধ সশস্ত্র হামলা’ বলে আখ্যা দিয়েছেন। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই অভিযানকে সমর্থন করে বলেন, বিশ্বের বৃহত্তম জ্বালানি ভান্ডার একজন ‘পলাতক অপরাধীর’ হাতে ছেড়ে দেওয়া যায় না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই জানিয়েছেন, একটি সুষ্ঠু পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ না করেন, তবে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।

তবে দেলসি রদ্রিগেজ কিছুটা নমনীয় সুর বজায় রেখে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

RELATED ARTICLES

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরান থেকে চীনের মুদ্রায় তেল কিনছে ভারত

অনলাইন ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরানের তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

অনলাইন ডেস্ক : দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অনন্য সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটি...

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরান থেকে চীনের মুদ্রায় তেল কিনছে ভারত

অনলাইন ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরানের তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব...

Recent Comments