Tuesday, June 2, 2026
Tuesday, June 2, 2026
Home কমিউনিটি টরন্টোতে বিনামূল্যে রসুন বিতরণ

টরন্টোতে বিনামূল্যে রসুন বিতরণ

হেলাল সরকার : অক্টোবর ০৪, ২০২৫ তারিখে সিটি অফ টরন্টোর অর্থায়নে Prairie Drive Park Resident-led group কর্তৃক community, balcony এবং backyard gardeners দের মাঝে বিনামূল্যে Organic garlic বিতরণ অনুষ্ঠান করা হয়। কমিউনিটি লিডার শাহ মহিউদ্দিন রসুনের অনেক গুন ও উপকারিতার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরাও রসুনের রান্না ও medicinal benefits এর কথা উল্লেখ করেন। অতঃপর কমিউনিটি লিডার রসুনের বপন পদ্ধতি বর্ণনা করেন এবং পাশের প্লট এ হাতে কলমে দেখানো হয়। তিনি বলেন, মাটির দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি নীচে এবং ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি দূরে বপন করতে হবে। তিনি আরও বলেন, বপনের পরে পাতা বা খড়কুটো দিয়ে ঢেকে দিতে হবে যাতে ঠান্ডায় নষ্ট না হয়। বসন্তকালে ঠান্ডা কমলে রসুন গজানো শুরু করবে। অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রসুন বপন করলে ভাল ফলন পাওয়া যায়।

শরতের স্নিগ্ধ, শীতল, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং বিভিন্ন রং এর পাতার ও প্রকৃতির দৃশ্যাবলী অনুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধি করে। অনুষ্ঠানে কফি এবং সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত বিস্কুট দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন মাইনুল, রবিউল, নাজমা, ছালাম, জামান, সেলভি, রাজা, সাব্বিরসহ আরও অনেকে। পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একাধিক স্থানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও আছেন। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ৩০০ বিলিয়ন ডলার পাবে ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলে ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের একটি আন্তর্জাতিক পুনর্গঠন কর্মসূচি তহবিল পেতে পারে তেহরান।...

তোফায়েল আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার...

মিয়ানমারের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫

অনলাইন ডেস্ক : মিয়ানমারের শান রাজ্যের একটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রোববার দুপুরে চীনের...

Recent Comments