Friday, July 17, 2026
Friday, July 17, 2026
Home ইন্টারন্যাশনাল ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চার সপ্তাহব্যাপী চলতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে তেহরানে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। দেশটির স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় পশ্চিম তেহরানের শহীদ বাঘেরি আবাসিক কমপ্লেক্সে বেশ কয়েটি বিশাল বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া দেশটির প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল ও মার্কিন বাহিনী।

নুর নিউজ বলছে, তেহরানের পশ্চিম ও পূর্বের বিভিন্ন জায়গায় একের পর এক বিস্ফোরণ হচ্ছে।

এদিকে মার্কিন সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ইরানের এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির সদরদপ্তর, কন্ট্রোল সেন্টারসহ তেহরানের বহু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

দেশ দুইটির যৌথ অভিযানে ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া খামেনির জামাতা, নাতি, কন্যা এবং পুত্রবধূও হামলায় নিহত হয়েছেন।

এ ছাড়া ইরানের সাবেক প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ বহু কর্মকর্তা এবং কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের হামলায় খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে এখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments