Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home কমিউনিটি ১৩তম শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২১ ফেব্রুয়ারি

১৩তম শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২১ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক : বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (BIES) ১৩তম শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। আয়োজনের স্থান ও সময় সকাল সাড়ে দশটায়, টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থ এভিনিউ-এর অ্যাক্সেসপয়েন্ট। এই বার্ষিক আয়োজনটি শিশুদের মধ্যে ভাষাগত বৈচিত্র্য, সাংস্কৃতিক পরিচয় এবং সৃজনশীল প্রকাশকে উদযাপন করে।

এ বছরের প্রতিযোগিতার প্রতিপাদ্য হলো- “আমার ভাষা, আমার পরিচয়: ভাষা প্রজন্মকে সংযুক্ত করে”, যার মাধ্যমে শিশুদের নিজস্ব ভাষা কীভাবে তাদের পরিচয়, ঐতিহ্য ও প্রজন্মগত বন্ধন গড়ে তোলে- তা শিল্পের মাধ্যমে তুলে ধরতে উৎসাহিত করা হবে।

৬ থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। অংশগ্রহণকারীদের দুটি বয়সভিত্তিক গ্রুপে ভাগ করা হবে- গ্রুপ এ: ৬-১০ বছর। গ্রুপ বি: ১১-১৫ বছর। প্রতিটি গ্রুপ থেকে সেরা ১০ জন শিল্পীকে তাদের সৃজনশীলতা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।

রেজিস্ট্রেশন এখন উন্মুক্ত। আগ্রহী অংশগ্রহণকারীরা নিচের লিঙ্কে গিয়ে নিবন্ধন করতে পারবেন- https://forms.gle/fudnsdKkERhS8L9n8 । নিবন্ধনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬।

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত ও মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা একই দিন বেলা ১টায় অনুষ্ঠিত হবে। এতে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিআইইএস এক দশকেরও বেশি সময় ধরে এই শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে, যা বহুসাংস্কৃতিকতা, মাতৃভাষা সংরক্ষণ এবং শিশু-কিশোরদের সম্পৃক্ততা বৃদ্ধিতে সংস্থাটির অঙ্গীকারের প্রতিফলন। এই আয়োজনটি শিশুদের তাদের ভাষাগত ও সাংস্কৃতিক শিকড় উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করে। এতে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংবাদ বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments