Thursday, April 16, 2026
Thursday, April 16, 2026
Home কমিউনিটি শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে পিডিআই কানাডার তীব্র নিন্দা ও ক্ষোভ, দৃষ্টান্তমূলক বিচার,...

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে পিডিআই কানাডার তীব্র নিন্দা ও ক্ষোভ, দৃষ্টান্তমূলক বিচার, শাস্তির দাবি

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী অফিসে অন্তর্ঘাতমূলক হামলা ও অগ্নিসংযোগকারী গোষ্ঠীকে আইনের আওতায় আনার দাবি
অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনে প্রার্থিতা ঘোষণাকারী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ, পিডিআই কানাডা। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

পিডিআই সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস ও সাধারণ সম্পাদক মনির জামান রাজু এক বিবৃতিতে বলেন, প্রকাশ্য দিবালোকে ঘাতকেরা গুলিখত্যা করেছে শরিফ ওসমান হাদিকে।
পিডিআই নেতৃবৃন্দ বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘাতক, পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষকসহ সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। শরিফ হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।

বিবৃতিতে পিডিআই নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডকে গোষ্ঠীস্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত থেকে গতকাল রাত থেকে দেশের শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়, ছায়ানট, উদীচী সহ বিভিন্ন স্থানে ভয়াবহ সহিংসতা চালানো হয়েছে। চরম নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। অকুস্থলে ছুটে যাওয়া পতিত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের প্রতিবাদী কণ্ঠ সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীরের উপরে হামলা চালানো হয়েছে। ওসমান হাদির প্রতি মানুষের আবেগকে পুঁজি করে এই স্বার্থান্বেষী গোষ্ঠী অন্তর্ঘাতমূলক সন্ত্রাসকে এখনো উসকে চলেছে। সরকার চরমভাবে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সরকারকে কঠোরভাবে আইনশৃংখলা রক্ষা করতে হবে।

পিডিআই নেতৃবৃন্দ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সকল চক্রান্ত ও নৈরাজ্যের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং দেশে বিদেধে সকল দেশপ্রেমিক শক্তিকে নৈরাজ্যের বিরুদ্ধে সচেতন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ বিশ্বকে নিরাপদ স্থানে...

ইরানের সঙ্গে চুক্তির ‘সম্ভাবনা নিয়ে আশাবাদী’ যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার আলোচনা পাকিস্তানে হবে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট...

Recent Comments