Home ইন্টারন্যাশনাল হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন

হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন। গত ৯ এপ্রিল এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ড।

এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ, দক্ষ ও দামি সমরাস্ত্রগুলোর মধ্যে একটি। ‘ডানাযুক্ত উপগ্রহ’ (স্যাটেলাইট উইথ উইংস) নামে পরিচিত এই ড্রোনটি দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি চালাতে সক্ষম। নর্থরোপ গ্রুম্যান নামের একটি মার্কিন কোম্পানির তৈরি এই ড্রোন অস্ত্রাগারে যুক্ত করতে মার্কিন সামরিক বাহিনীর ব্যয় করতে হয়েছে ২৩ কোটি ৮১ লাখ ডলার।

নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে এই দুর্ঘটনাকে ‘ক্লাস এ মিসহ্যাপ’ উল্লেখ করে বলা হয়েছে, বিধ্বস্ত ড্রোনটি ছিল ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনের সম্পদ। ৯ তারিখ হরমুজ প্রণালিতে রুটিন ৩ ঘণ্টার নজরদারির জন্য ওড়ানো হয়েছিল সেটিকে।

নজরদারি শেষে ফিরে যাওয়ার সময় হঠাতই জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে ড্রোনটি। তারপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ডেটা’র বরাত দিয়ে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট দ্য ওয়ার জোন (টিএমজেড) জানিয়েছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় ছিল, সেখান থেকে হঠাৎ ১০ হাজার ফুটেরও বেশি নিচে নেমে গিয়েছিল। তারপর সেটির আর কোনো খোঁজ মেলেনি।

শত্রুপক্ষের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়েছে কি না— সে সম্পর্কে কিছু বলা হয়নি নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে। তবে এটির বিধ্বস্ত হওয়ার সময়টি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র-ইরান অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার ২ দিন পরেই হরমুজে বিধ্বস্ত হয় ড্রোনটি।

সূত্র : ফার্স্টপোস্ট

RELATED ARTICLES

বাবার হাত ভেদ করে ইসরাইলি সেনার বুলেট লাগলো মায়ের কোলে থাকা ফিলিস্তিনি শিশুর বুকে!

অনলাইন ডেস্ক : দখলদার ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে নেতানিয়াহুর সৈন্যদের গুলিতে মায়ের কোলেই মৃত্যু হয়েছে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর। এ ঘটনায়...

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত...

বিদ্যুতের চাহিদা মোকাবিলায় সরকার ব্যবস্থা গ্রহণ করেছে: সংসদে মন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল...

বাবার হাত ভেদ করে ইসরাইলি সেনার বুলেট লাগলো মায়ের কোলে থাকা ফিলিস্তিনি শিশুর বুকে!

অনলাইন ডেস্ক : দখলদার ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে নেতানিয়াহুর সৈন্যদের গুলিতে মায়ের কোলেই মৃত্যু হয়েছে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর। এ ঘটনায়...

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

Recent Comments

Exit mobile version