Home খেলাধুলা সৌদি আরবে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের ইকরা

সৌদি আরবে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের ইকরা

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের রিয়াদে চলছে ইসলামিক সলিডারিটি গেমস। শনিবার (৮ নভেম্বর) মেয়েদের ভারত্তোলনে ৫৩ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের মারজিয়া আক্তার ইকরা। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ইকরা ১৬৩ কেজি ভার তুলে এই পদক অর্জন করেন।

৫৩ কেজিতে আটজন নারী ভারত্তোলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আর আজারবাইজানের সেইজান ইকরার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন।

তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আরচ্যারিতে। এবার সৌদির রিয়াদে আরচ্যারি ও শ্যুটিং নেই। এই দুটি খেলা না থাকায় বাংলাদেশের পদকের সম্ভবনা ও প্রত্যাশা তেমন ছিল না। এ অবস্থায় ভারত্তোলনে ইকরার ব্রোঞ্জ যেন অনেকটা চমকই।

গতকাল বাংলাদেশের আরও দুই ভারত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম আর ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। আজ রোববার (৯ নভেম্বর) এসএ গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর খেলা রয়েছে।

RELATED ARTICLES

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments

Exit mobile version