Friday, May 15, 2026
Friday, May 15, 2026
Home ইন্টারন্যাশনাল সুইডেনের নাগরিকত্ব পেতে মানতে হবে ৩ শর্ত

সুইডেনের নাগরিকত্ব পেতে মানতে হবে ৩ শর্ত

অনলাইন ডেস্ক : নাগরিকত্বের নিয়ম আরও কঠোর করার ঘোষণা দিয়েছে সুইডেন সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীদের নাগরিকত্বের জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হচ্ছে–আবেদন করার আগে আট বছর অপেক্ষা করতে হবে, নির্ধারিত ন্যূনতম আয়ের শর্ত পূরণ করতে হবে এবং সুইডিশ সমাজ সম্পর্কে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটির ডানপন্থী সরকার এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালে প্রায় ১ লাখ ৬০ হাজার আশ্রয়প্রার্থী সুইডেনে আশ্রয় চাইলে দেশটি অভিবাসন নীতি কঠোর করা শুরু করে। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকার অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করেছে।

সরকার মনে করছে, অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে তাদের জন্য সুফল বয়ে আনবে। অভিবাসনমন্ত্রী ইয়োহান ফোরসেল সাংবাদিকদের বলেছেন, ‘বর্তমান পরিস্থিতির তুলনায় এই শর্তগুলো অনেক বেশি কঠোর। কারণ এখন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে প্রায় কোনো শর্তই নেই।’

সরকার জানিয়েছে, সুইডিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের কমপক্ষে আট বছর দেশে বসবাস করতে হবে, যা আগে ছিল পাঁচ বছর। পাশাপাশি মাসিক আয় ২০ হাজার সুইডিশ ক্রোনারের (প্রায় ২ লাখ ৭৪ হাজার টাকা) বেশি হতে হবে। আর দেশটির ভাষা ও সংস্কৃতি বিষয়ক পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।

ফোরসেল বলেন, ‘আপনি যদি নাগরিক হতে চান, তবে সুইডেন রাজতন্ত্র নাকি প্রজাতন্ত্র—এটি জানা যুক্তিসঙ্গত।’

সুইডেন বা বিদেশে কোনো ধরনের অপরাধের রেকর্ড থাকলে আবেদনকারীদের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি চার বছরের কারাদণ্ড ভোগ করে থাকেন, তবে তাকে নাগরিকত্বের জন্য আবেদন করতে ১৫ বছর অপেক্ষা করতে হবে।

নতুন নিয়মগুলো আগামী ৬ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক : প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। পূর্ববর্তী শুল্কসংক্রান্ত জটিলতার পর এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা...

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্টারমার আরও চাপে

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। এতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার নতুন সংকটে পড়েছে। ক্ষমতায় আসার দুই বছরের কম...

লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ!

অনলাইন ডেস্ক : লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন। রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক : প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। পূর্ববর্তী শুল্কসংক্রান্ত জটিলতার পর এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা...

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

অনলাইন ডেস্ক : ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্টারমার আরও চাপে

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। এতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার নতুন সংকটে পড়েছে। ক্ষমতায় আসার দুই বছরের কম...

লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ!

অনলাইন ডেস্ক : লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন। রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার...

Recent Comments