Home বাংলাদেশ সরকারি গাড়িতে নয়, নিজ গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী

সরকারি গাড়িতে নয়, নিজ গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়িতে নয়, নিজ গাড়ি়তেই চলাফেরা করার সিদ্ধান্ত নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়াসেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয়করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকে দিনের কর্মসূচি প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়েটা গাড়িতে চড়ে, সেখানে থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই।

আতিকুর রহমান রুমন জানান, যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতোদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা ছিলো ১৩/১৪টি। আজ সেটি কমিয়ে ৪টি করা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশী মেহমানদের সফর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহৃত হবে।

বিএনপি মিডিয়া সেলের এ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে কথার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সকল মন্ত্রীদের সচিবালয় থেকে আসার সময় একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুইধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে বিধান তা বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান রুমন।

‍বুধবার সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সময়ে তার গাড়িবহরের সংখ্যা কম ছিলো।

সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অপর্ন করেন। দুই জায়গাই প্রধানমন্ত্রীর সাথে পুরো মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী আসেন সচিবালয়ে।

প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ১ নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করবেন। একই ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নিয়েছেন তিনি।

RELATED ARTICLES

গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

অনলাইন ডেস্ক : গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদ ও তা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল)...

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: অভিযোগ ইরানের

অনলাইন ডেস্ক : ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র—অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে...

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার পর যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল ইসরাইল

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

অনলাইন ডেস্ক : গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদ ও তা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল)...

এবার রাজনীতিতে কোয়েল, রাজ্যসভার সদস্য হিসেবে নিলেন শপথ

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অঙ্গন থেকে এবার রাজনীতিতে নাম লেখালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সদস্য হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন তিনি। সোমবার (৬...

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: অভিযোগ ইরানের

অনলাইন ডেস্ক : ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র—অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে...

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার পর যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল ইসরাইল

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন,...

Recent Comments

Exit mobile version