Home ইন্টারন্যাশনাল লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৫৩

লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৫৩

অনলাইন ডেস্ক : লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত অভিবাসীবাহী এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বলে জানিয়েছে। এঘটনায় মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বেঁচে যাওয়াদের বরাতে সোমবার এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১১:০০ টার দিকে লিবিয়ার জাওয়িয়া শহর থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ছয় ঘন্টা পর শুক্রবার ভোরে জুওয়ারার কাছে প্রবল ঢেউয়ের কারণে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে নৌকাটি উল্টে যায় এবং সব যাত্রী নৌকা থেকে ছিটকে পড়েন।

বিবৃতিতে বারও বলা হয়, ‘লিবীয় কর্তৃপক্ষের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় মাত্র দুই নাইজেরিয়ান নারীকে উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, তিনি তার স্বামীকে হারিয়েছেন এবং অন্যজন বলেছেন এই দুর্ঘটনায় তিনি তার দুই সন্তানকে হারিয়েছে’।

আইএমওর মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের তথ্যমতে, ২০২৫ সালে ভূমধ্যসাগরে ১৮৭৩ জন নিখোঁজ বা নিহতের হয়েছেন, যার মধ্যে শুধুমাত্র লিবিয়ার উপকূলে ১৩৪২ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। আর ২০২৬ সালে শুধুমাত্র জানুয়ারি মাসেই, তীব্র আবহাওয়ার মধ্যে একাধিক নৌকাডুবির পর এই অঞ্চলে কমপক্ষে ৩৭৫ জন অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে আরও শত শত অভিবাসীর মৃত্যুর খবর রেকর্ড করা হয়নি বলে ধারণা মনে করা হচ্ছে।

আইওএম বলছে, ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে লিবিয়ার শাসক মোয়াম্মার আল-গাদ্দাফির পতনের পর থেকে বিভিন্ন দেশের দারিদ্র্য এবং সংঘাত থেকে পালিয়ে ইউরোপগামী অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট পথ হয়ে উঠেছে দেশটি। এই অভিবাসীরা মরুভূমি ও ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। যদিও এই লিবিয়া পৌঁছানো অভিবাসীরা প্রায়ই শোষণ, নির্যাতন ও প্রাণহানির মতো বিপদের সম্মুখীন হন।

দেশটির দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে পূর্ব লিবিয়ার একটি গণকবরে কমপক্ষে ২১ জন অভিবাসীর মৃতদেহ পাওয়া যায়, পাশের একটি বন্দিশাল থেকে উদ্ধার করা হয় আরও ১০ জনকে, যাদের ভয়াবহ নির্যাতন করা হয়েছিল।

অন্য দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই ঘটনায় দুই দিন পর লিবিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটির দক্ষিণ-পূর্বে কুফরা শহরের একটি গোপন কারাগার থেকে ২০০ জনেরও বেশি অভিবাসীকে অমানবিক পরিস্থিতিতে বন্দী অবস্থায় উদ্ধার করে।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version