Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়: ইরান

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়: ইরান

অনলাইন ডেস্ক : যুদ্ধ শুরুর পর ইরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া পুরো বিশ্বে অস্থিতরা বিরাজ করছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘সুস্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খোলা রাখা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও ইসরায়েলের ‘বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ উস্কে দেওয়া’-এ দুটি বিষয় পরিস্থিতিকে জটিল করেছে। তার দাবি, এসব পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি করার’ শামিল।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান আলোচনায় আগ্রহী, তবে ‘চুক্তি লঙ্ঘন, অবরোধ ও হুমকি’- সুষ্ঠু আলোচনার প্রধান বাধা।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনার কথা শোনা গেলেও এখনো তা শুরু হয়নি। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অংশ নেওয়ার কথা থাকলেও তিনি এখনো ওয়াশিংটনেই রয়েছেন।

এদিকে গত মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যা বুধবার শেষ হওয়ার কথা ছিল। পরে হোয়াইট হাউস জানায়, এই মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত কার্যকর থাকবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধে সন্তুষ্ট এবং মনে করছে, দেশটি বর্তমানে দুর্বল অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্প নেবেন, যখন তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে তা উপযুক্ত মনে করবেন।

এদিকে যুদ্ধ শুরুর পর থেকে শুরু হওয়া হরমুজ প্রণালি নিয়ে এখনো উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান জানিয়েছে, তারা দুটি জাহাজ আটক করেছে। বুধবার সকালে জানানো হয়, ‘পরিদর্শনের জন্য’ জাহাজ দুটি আটক করা হয়েছে।

এর আগে ওই প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক ট্র্যাকিং ডেটা অনুযায়ী, হামলার পর একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করেছে।

ইরান দাবি করেছে, আটক জাহাজ দুটি অনুমতি ছাড়া চলাচল করছিল এবং ন্যাভিগেশন সিস্টেমে অনিয়ম ছিল। তবে নির্দিষ্টভাবে জাহাজগুলোর বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি।

ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা প্রণালিতে চলাচল নজরদারি করছে এবং ‘নিয়ম লঙ্ঘনকারীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে গ্রিস জানিয়েছে, একটি গ্রিক মালিকানাধীন জাহাজে হামলার ঘটনা ঘটেছে, তবে সেটি ইরান জব্দ করেছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান জন ফেলান পদত্যাগ করেছেন। তার পদত্যাগের কারণ জানানো হয়নি।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version