Home বিনোদন মেয়েকে কটাক্ষ, মুখ খুললেন ঐশ্বরিয়া রাই

মেয়েকে কটাক্ষ, মুখ খুললেন ঐশ্বরিয়া রাই

বিনোদন ডেস্ক : বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে অমিতাভ বচ্চনের কোনও ছবি কিংবা ভিডিও। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। বচ্চন পরিবারের পক্ষেই রায় দেয় দিল্লির উচ্চ আদালত।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আরাধ্যা বচ্চনকে নিয়ে ‘টানাটানি’। যদিও তার ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবর নীরব থেকেছেন ঐশ্বরিয়া। তবে মেয়ে আরাধ্যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য দেখে চুপ থাকতে পারলেন না তিনি।

আরাধ্যার নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে একাধিক অ্যাকাউন্ট। সেখানে নিয়মিত দেওয়া হচ্ছে তারকাকন্যার ছবি। তাকে নিয়ে নানা পোস্ট।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ঐশ্বরিয়া বলেন, ‘আরাধ্যার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও অ্যাকাউন্ট নেই। যে সব প্রোফাইল রয়েছে তা একেবারেই ভুয়া অ্যাকাউন্ট। আমি জানি, আপনারা আমাকে আমার স্বামী অভিষেকসহ আমাদের পুরো পরিবারকে ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই।’

ঐশ্বরিয়া জানান, যে কোনো মানুষেরই উচিত নির্দিষ্ট সময়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা। শুধু তা-ই নয়, অভিনেত্রী নিজেও খুব মেপে পোস্ট করেন নিজের পাতায়।

RELATED ARTICLES

৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : আট বছরের দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই হয়তো পর্দায় ফিরতে চলেছেন আনুশকা শর্মা। বলিউডে কান পাতলে নাকি এমনটিই শোনা যাচ্ছে। তবে...

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে অস্থির পরিস্থিতির কারণে আগামী ১ এপ্রিল কাতারের দোহায় শাকিরার যে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে...

৮ বছর পর ফিরছেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের বিরতির পর আবারও রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন—একেবারেই ভিন্ন ধাঁচের একটি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারতের শ্রীনগর-লেহ মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে ভয়াবহ তুষারধসের ঘটনায় প্রাণহানির খবর সামনে এসেছে, যা পাহাড়ি অঞ্চলের ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার বাস্তবতাকে আবারও সামনে এনে দিয়েছে। ভারত-এর...

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক করল ইরানি হ্যাকাররা

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এরপর সেখান থেকে নেওয়া বিভিন্ন ছবি ও...

১৬৫ বছরের ঐতিহ্য ভেঙে মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর থাকবে। মার্কিন ট্রেজারি বিভাগ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো...

৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : আট বছরের দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই হয়তো পর্দায় ফিরতে চলেছেন আনুশকা শর্মা। বলিউডে কান পাতলে নাকি এমনটিই শোনা যাচ্ছে। তবে...

Recent Comments

Exit mobile version