Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের ১৫ দফা নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান, দিলো ৫ শর্ত

যুক্তরাষ্ট্রের ১৫ দফা নিয়ে অবস্থান স্পষ্ট করল ইরান, দিলো ৫ শর্ত

অনলাইন ডেস্ক : ক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বুধবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাতে আনুষ্ঠানিকভাবে ১৫ দফার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটি। এ বিষয়ে অবগত একটি সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, এখন এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে তেহরান।

সূত্রের মতে, মার্কিন প্রস্তাবের জবাবে ইরান বলেছে, শত্রুপক্ষের আগ্রাসী কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে। যুদ্ধ পুনরায় যেন না ঘটে তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ক্ষতিপূরণ নিশ্চিত ও সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং এই যুদ্ধে অংশগ্রহণকারী সকল প্রতিরোধ গোষ্ঠীর জন্য সব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি কার্যকর করতে হবে।

সূত্র আরও জানায়, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব একটি স্বাভাবিক ও আইনগত অধিকার, তা অব্যাহত থাকবে। এটির স্বীকৃতিও আবশ্যক। আপাতত এগুলোই ইরানের শর্ত।

সূত্রটি জোর দিয়ে বলেছে, আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা বক্তব্যগুলো আসলে ‘তৃতীয় প্রতারণার’ প্রকল্প। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আলোচনার দাবির আড়ালে যুক্তরাষ্ট্র একাধিক লক্ষ্য অনুসরণ করছে। প্রথমত, তারা যুদ্ধের অবসান চায়, এমন একটি শান্তিপূর্ণ ভাবমূর্তি প্রদর্শনের মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করা। দ্বিতীয়ত, বৈশ্বিকভাবে তেলের দাম কম রাখা ও তৃতীয়ত ইরানের দক্ষিণাঞ্চলে স্থল আক্রমণের মাধ্যমে নতুন আগ্রাসী পদক্ষেপের প্রস্তুতির জন্য সময়ক্ষেপণ।

সূত্রটি আরও জানায়, ১২ দিনের যুদ্ধ চলাকালীন এবং বর্তমান যুদ্ধেও যুক্তরাষ্ট্র আলোচনা চলাকালীনই যুদ্ধ শুরু করেছিল। একইভাবে এবারও আলোচনার মিথ্যা অজুহাতে নতুন অপরাধের পথ সুগম করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

RELATED ARTICLES

আফগানিস্তানে নতুন আইন, ‘কুমারী মেয়ের’ মৌনতাই বিয়ের সম্মতি

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার একটি নতুন পারিবারিক আইন চালু করেছে। এখন থেকে এই আইনের মাধ্যমেই দেশটিতে বিয়ে, বিবাহবিচ্ছেদ ও বাল্যবিবাহের মতো...

ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও নৌ অবরোধের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের চরম ও অনমনীয় জবাব...

ইসরায়েলের ‘ফাঁদে’ না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আফগানিস্তানে নতুন আইন, ‘কুমারী মেয়ের’ মৌনতাই বিয়ের সম্মতি

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার একটি নতুন পারিবারিক আইন চালু করেছে। এখন থেকে এই আইনের মাধ্যমেই দেশটিতে বিয়ে, বিবাহবিচ্ছেদ ও বাল্যবিবাহের মতো...

ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও নৌ অবরোধের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের চরম ও অনমনীয় জবাব...

ইসরায়েলের ‘ফাঁদে’ না পড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি...

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১...

Recent Comments

Exit mobile version