Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হলো রাশিয়া, চীন, পাকিস্তান ও ভারত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হলো রাশিয়া, চীন, পাকিস্তান ও ভারত

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই চাপ সৃষ্টি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রচেষ্টার বিরোধিতায় আফগানিস্তানের পাশে দাঁড়াল চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান। গত মঙ্গলবার ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’–এর সপ্তম বৈঠকে দেশগুলো এই সিদ্ধান্ত নেয়।

আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক কোনো ইস্যুতে একইসাথে রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সহমত হওয়ার দৃষ্টান্ত বিরল। ভারত এমন সময়ে এই সিদ্ধান্ত নিল যখন যখন তালেবানশাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সরকারি সফরে নয়াদিল্লিতে আসছেন।

এসব দেশ আফগানিস্তান এবং প্রতিবেশী রাষ্ট্রগুলিতে সামরিক অবকাঠামো মোতায়েনের প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। এটিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থবিরোধী হিসেবেও মনে করে দেশগুলো। আফগানিস্তান থেকে ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’–এ যোগ দিয়েছেন আমির খান মুত্তাকি।

কয়েক সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, তালেবানের উচিত ওয়াশিংটনের স্থাপিত বাগরাম বিমানঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা।

মস্কোতে আলোচনায় অংশ নেওয়া দেশগুলো দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক, উভয় স্তরে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে।ভারত, রাশিয়া, চীন এবং পাকিস্তান ছাড়াও বৈঠকে ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান অংশ নিয়েছিল। দেশগুলো আফগানিস্তানের সঙ্গে এই অঞ্চল এবং এর বাইরের দেশগুলির সাথে অর্থনৈতিক সম্পর্কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।

RELATED ARTICLES

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

অনলাইন ডেস্ক : ইরানর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments

Exit mobile version