Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক তুষারঝড় এবং রেকর্ডভাঙা তুষারপাত হয়েছে। এতে এই অঞ্চলভুক্ত বিভিন্ন অঙ্গরাজ্যে বাতিল হয়েছে ৫ হাজারের বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

গতকাল সোমবার ঘটেছে এই প্রাকৃতিক দুর্যোগ। এক বিবৃতিতে মার্কিন আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, রোববার রাত থেকে সোমবার সারা দিন পূর্ব উপকূল অঞ্চলের উত্তর ক্যারোলাইনা থেকে মাইন অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল হয়ে কানাডার উত্তরাঞ্চল পর্যন্ত বয়ে গেছে তুষার ঝড় এবং তুষার পাত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউজার্সি, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, কানেক্টিকাট এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য।

রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটসসের অনেক এলাকা ৩৭ ইঞ্চি পুরু তুষারের স্তরে ঢেকে গেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকা ঢেকে গেছে ১৯ ইঞ্চি পুরু তুষারে। ঝড় ও তুষারপাতের কারণে নিউজার্সি, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস- এই ৬ অঙ্গরাজ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৬ লাখেরও বেশি বাড়িঘর।

আয়তনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ড। ঝড়-তুষারপাতের জেরে এই অঙ্গরাজ্যের রাজধানী শহর প্রোভিডেন্স ৩৬ ইঞ্চি পুরু তুষারে ঢেকে গেছে। এটি একটি রেকর্ড; কারণ ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে এক তুষারঝড়ে প্রোভিডেন্স ২৮ দশমিক ৬ ইঞ্চি পুরু তুষারপাতে ঢেকে গিয়েছিল। এতদিন পর্যন্ত এটিই ছিল প্রোভিডেন্সে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কর্মকর্তা ক্যান্ডিস হেরেনকেসিন মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেছেন, “এটি (তুষারঝড় ও তুষারপাত) পুরোপুরি বিধ্বংসী। এই মাত্রার ঝড়-তুষারপাত দেখার পর অন্যদের মতো আমরাও হতবাক।”

ব্যাপক তুষারপাতের কারণে ইতোমধ্যে রোড আইল্যান্ড, কানেক্টিকাট, ম্যাসাচুসেটসে জরুরি নয়— এমন সব ধরনের ভ্রমণ ও গাড়ি চালনায় নিষেধাজ্ঞা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি বলেছেন, “ভারী তুষারপাতের কারণে এখন সড়ক-মহাসড়কগুলোর যে অবস্থা— তাতে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। আপনি যদি সড়কে চলতে গিয়ে বিপদে পড়েন— তাহলে সাহায্য কখন আসবে তার কোনো ঠিক-ঠিকানা নেই। তাই আমি সবাইকে অনুরোধ করছি, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না।”

সূত্র : বিবিসি

RELATED ARTICLES

লেবাননে যুদ্ধবিরতি ও জব্দকৃত সম্পদ ছাড়া না পর্যন্ত আলোচনা শুরু হবে না

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ও তাদের জব্দকৃত সম্পদ না ছাড়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা...

ইরান ‘সৎভাবে’ এগোলে সহযোগিতার হাত বাড়াবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান ‘সৎভাবে’ এগোলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে...

৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : মাত্র ৪০ দিনের সংঘাতে ইরান ব্যাপক অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

অনলাইন ডেস্ক : সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার...

লেবাননে যুদ্ধবিরতি ও জব্দকৃত সম্পদ ছাড়া না পর্যন্ত আলোচনা শুরু হবে না

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ও তাদের জব্দকৃত সম্পদ না ছাড়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা...

ইরান ‘সৎভাবে’ এগোলে সহযোগিতার হাত বাড়াবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান ‘সৎভাবে’ এগোলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে...

৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : মাত্র ৪০ দিনের সংঘাতে ইরান ব্যাপক অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর ও...

Recent Comments

Exit mobile version