Home খেলাধুলা ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। রেভস্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

পাকিস্তান ইতিমধ্যে বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করলেও এখনো সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হলেও বাস্তবতায় তা কার্যকর করা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আইসিসির সদস্য দেশ হিসেবে পিসিবি ‘মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করেছে, যা আইসিসি আয়োজিত প্রতিটি ইভেন্টে অংশগ্রহণের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। এই চুক্তি লঙ্ঘন করলে পিসিবির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে আইসিসি।

এ ছাড়া, ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে বিপুল পরিমাণ বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও ব্র্যান্ডেড কনটেন্ট জড়িত থাকায় ম্যাচটি বাতিল হলে স্বাগতিক সম্প্রচারকারী সংস্থা পিসিবির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নিতে পারে। এতে পিসিবির আর্থিক অবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি হবে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে নকভি জানান, সব দিক বিবেচনায় রেখে আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি প্রকাশের নানা উপায় নিয়ে আলোচনা হয়েছে। তবে বয়কটের পথে গেলে পাকিস্তানকে ভয়াবহ আর্থিক ক্ষতির ঝুঁকি নিতে হবে বলেই বিশ্লেষকদের মত।

RELATED ARTICLES

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিল। আজ ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে সেই সমালোচকদের মুখ যেন বন্ধ করে দিলো...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version