Home ইন্টারন্যাশনাল ভারতকে এবার কড়া হুমকি ট্রাম্পের

ভারতকে এবার কড়া হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির পণ্যের ওপর “ব্যাপক শুল্ক” আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এতে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার টানাপোড়েন আরও বেড়েছে। যদিও ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে তার দেশ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে।

তিনি বলেন, “তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না’। কিন্তু যদি তারা (ভারত) এটা চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।”

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের দাবি, এ ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে।

অবশ্য ইতোমধ্যেই ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়েছে। এ বছরের আগস্টে ট্রাম্প শুল্কহার বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন।

আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রাম্প বারবার জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব শুল্ক বজায় থাকবে বা আরও বাড়ানো হবে।

এছাড়া চলতি মাসের শুরুতেও ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদি তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।

তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হয়ে উঠেছে ভারত।

RELATED ARTICLES

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য

অনলাইন ডেস্ক : হাদি হত্যাকাণ্ডের আসামি পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছিলো। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সে সময় মুখ খুলতে নিষেধ করেছিলেন বলে জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। বিধানসভা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments

Exit mobile version