Home ইন্টারন্যাশনাল ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের

ভয়েস অব আমেরিকা পুনরায় চালুর নির্দেশ মার্কিন আদালতের

অনলাইন ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) বন্ধ করার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি ‘অবৈধ’ ছিল বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। রায়ে এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমটিকে পুনরায় চালু করতে কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন বিচারক। একই সাথে চাকরিচ্যুত সাংবাদিকদেরও পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ডিস্ট্রিক্ট কোর্ট এর বিচারক রয়েস ল্যামবারথ এই আদেশ দেন।

১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর প্রচারণার জবাব দিতে ভয়েস অব আমেরিকা বা ভিওএ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্র্রেসিডেন্ট পদে ফেরার ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই একটি নির্বাহী আদেশে সম্প্রচারমাধ্যমটি বন্ধের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প।

তার প্রশাসনের পক্ষ থেকে, ভিওএর বিরুদ্ধে বামঘেষা পক্ষপাতের অভিযোগ তোলা হয়। একইসঙ্গে রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও ফ্রি এশিয়ার মতো সংস্থাগুলোকেও “আইনের সীমার ভেতরে যতটা সম্ভব বাতিল” করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

মঙ্গলবার দেয়া রায়ে বিচারক বলেন, সাংবাদিকদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত ছিল খেয়ালখুশিমতো ও অযৌক্তিক। তিনি আরও উল্লেখ করেন, সরকার ভিওএ কোন ভাষা ও অঞ্চলে সম্প্রচার চালাবে এ সংক্রান্ত আইনগত বাধ্যবাধকতা বিবেচনায় নেয়নি।

এই মামলাটি করেছিলেন ভিওএ’র তিনজন সাংবাদিক। তাদের একজন প্যাস্টি উইডাকুসওয়ার রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা আশা করি, আমেরিকান জনগণ আমাদের সাংবাদিকতার মিশনকে সমর্থন করে যাবে। প্রচার নয়, সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য।

প্রমঙ্গত, ভয়েস অব আমেরিকার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি ‘ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া’ (USAGM) দ্বারা পরিচালিত হয় এবং মার্কিন কংগ্রেস থেকে এর অর্থায়ন আসে। বন্ধ হওয়ার আগে ভিওএ প্রায় ৫০টি ভাষায় টেলিভিশন, রেডিও এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ, তথ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করত। ১৯৫৮ সাল থেকে ভয়েস অফ আমেরিকা বাংলা ভাষায় সংবাদ প্রচার করে আসছে।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version