Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home Uncategorized বেকারত্বের হার ‘মহামারীর’ পর সর্বোচ্চ : কানাডায় আগস্টে ৬৬,০০০ কর্মসংস্থান হ্রাস পেয়েছে

বেকারত্বের হার ‘মহামারীর’ পর সর্বোচ্চ : কানাডায় আগস্টে ৬৬,০০০ কর্মসংস্থান হ্রাস পেয়েছে

রাশিদুল হাসান : আগস্ট মাসে কানাডার অর্থনীতিতে ভয়াবহভাবে রক্তক্ষরণ হয়েছে। দেশজুড়ে ৬৬ হাজার চাকরি হারিয়েছে মানুষ, আর বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৭.১ শতাংশে। এটি করোনা মহামারির পর থেকে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।

স্ট্যাটিস্টিকস কানাডার সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারিতে যেখানে বেকারত্বের হার ছিল ৬.৬ শতাংশ, সেখান থেকে টানা বৃদ্ধি পেয়ে আগস্টে তা দাঁড়িয়েছে ৭.১ শতাংশে। মহামারির বছর ২০২০-২১ বাদ দিলে, এই হার সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালের মে মাসে।

অগাস্টে যে ৬৬ হাজার চাকরি হারিয়েছে, তার মধ্যে প্রায় ৬০ হাজারই ছিল খÐকালীন বা পার্ট-টাইম চাকরি। ফুল-টাইম চাকরিতে তেমন পরিবর্তন হয়নি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫ থেকে ৫৪ বছর বয়সী কর্মীরা। যুবকদের কর্মসংস্থানে তেমন পরিবর্তন হয়নি, তবে তাদের বেকারত্বের হার উচ্চ পর্যায়েই রয়ে গেছে।

আগের মাসেও (জুলাইয়ে) অর্থনীতি থেকে ৪১ হাজার কর্মসংস্থান হ্রাস পেয়েছিল। ফলে টানা দুই মাস ধরে কর্মসংস্থানের এই নেতিবাচক ধারা নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে পরিস্থিতি অনেক খারাপ হয়েছে। রয়টার্সের এক জরিপে ধারণা করা হয়েছিল, আগস্টে ১০ হাজার চাকরি বাড়তে পারে এবং বেকারত্বের হার সামান্য বেড়ে ৭ শতাংশে দাঁড়াবে। কিন্তু বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন।

কনফারেন্স বোর্ড অব কানাডার প্রধান অর্থনীতিবিদ পেদ্রো আনতুনেস বলেন, “এখানে বিপুল সংখ্যক মানুষ হঠাৎ চাকরি হারিয়েছেন। এতে শ্রমবাজারে অনিশ্চয়তা এবং হতাশা তৈরি হচ্ছে।”

অর্থনৈতিক কার্যক্রমে সক্রিয় মানুষ—চাকরিতে থাকা বা চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের হারও কমেছে। আগস্টে পার্টিসিপেশন রেট দাঁড়িয়েছে ৬৫.১ শতাংশে, যা মহামারির পর সর্বনিম্ন।

চাকরিহানির সবচেয়ে বড় আঘাত লেগেছে সেইসব খাতে, যেগুলো সরাসরি শুল্ক-নীতির প্রভাবে রয়েছে। পরিবহন ও গুদাম খাতে কমেছে ২৩ হাজার চাকরি, উৎপাদন খাতে হারিয়েছে ১৯ হাজার চাকরি, আর বৈজ্ঞানিক ও প্রযুক্তি খাতে কমেছে ২৬ হাজার কর্মসংস্থান।

অন্যদিকে নির্মাণ খাতে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে, নতুন করে যুক্ত হয়েছে প্রায় ১৭ হাজার চাকরি। ভৌগোলিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানাডার উৎপাদনশীল শহরগুলো। উইন্ডসর, অন্টারিওতে বেকারত্বের হার ১১.১ শতাংশে পৌঁছেছে এবং ওশাওয়াতে তা ৯ শতাংশে।

সুদের হারে প্রভাব
বিএমও ক্যাপিটাল মার্কেটসের প্রধান অর্থনীতিবিদ ডগলাস পোর্টার বলেন, “এটি সম্ভবত মহামারির পর থেকে শ্রমবাজারের সবচেয়ে দুর্বল রিপোর্ট। মূলত যেসব খাত বাণিজ্যযুদ্ধের চাপের মধ্যে আছে, সেগুলোতেই চাকরি ক্ষতির বড় ধাক্কা এসেছে।”

তিনি মনে করছেন, এই পরিস্থিতি ব্যাংক অব কানাডাকে আগামী ১৭ সেপ্টেম্বর সুদের হার কমানোর দিকে ঠেলে দিতে পারে। ইতিমধ্যে মানি মার্কেটসে ৯২ শতাংশ বিনিয়োগকারীই সুদের হার কমানোর সম্ভাবনা ধরছেন।

যুক্তরাষ্ট্রেও মন্দার আভাস
দক্ষিণের প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও একই চিত্র দেখা গেছে। আগস্টে সেখানে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে ৪.৩ শতাংশে, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। তারা মাত্র ২২ হাজার নতুন চাকরি সৃষ্টি করেছে, যেখানে রেইটার্স জরিপে ধারণা করা হয়েছিল অন্তত ৭৫ হাজার চাকরি বাড়বে।

যুবকদের কর্মসংস্থান স্থবির
১৫ থেকে ২৪ বছর বয়সীদের কর্মসংস্থানে আগস্টে তেমন পরিবর্তন হয়নি। তাদের বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৪.৫ শতাংশে, যা জুলাইয়ের তুলনায় সামান্য কম হলেও এখনও উচ্চ পর্যায়ে রয়ে গেছে।

ছাত্রদের জন্য পরিস্থিতি আরও কঠিন। মে থেকে আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন সময়ে স্কুলে ফেরত যাওয়া শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৭.৯ শতাংশ — যা ২০০৯ সালের পর সর্বোচ্চ।

ডেজার্ডিনস ব্যাংকের এক সা¤প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গিগ অর্থনীতির বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধি যুবকদের কর্মসংস্থানকে সবচেয়ে বেশি চাপে ফেলছে।

প্রতিবেদনের সহলেখক এল. জে. ভ্যালেন্সিয়া বলেন, “কানাডার অর্থনীতি এই দ্রæত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে চাকরির সুযোগ কমছে।” সূত্র : অটোয়া থেকে সিবিসি

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments