Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন ইলন মাস্ক!

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক : ব্যক্তিগত সম্পদমূল্যের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি হিসাবে প্রায় ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার। বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্টের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যেই তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারেন।

২০২৪ সালের তুলনায় ইলন মাস্কের সম্পদমূল্য বেড়েছে প্রায় চার গুণ। স্পেসএক্স শেয়ারবাজারে আসতে পারে—এমন খবরে সম্প্রতি তাঁর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে থাকে। এর ফলে গত সপ্তাহেই তাঁর সম্পদমূল্য ছাড়িয়ে যায় ৬০ হাজার কোটি ডলার। পরে টেসলার প্রধান নির্বাহী হিসেবে তাঁর বিশাল অঙ্কের বেতন প্যাকেজ বহাল রাখার রায়ের পর সপ্তাহ ব্যবধানে সম্পদমূল্য আরও বেড়ে দাঁড়ায় প্রায় ৭৪ হাজার ৮৯০ কোটি ডলারে।

ইনফরমা কানেক্ট অ্যাকাডেমির তথ্যমতে, প্রতিবছর গড়ে ১১০ শতাংশ হারে বাড়ছে মাস্কের সম্পদ। এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যেই তিনি বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক হবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রতিযোগিতায় তিনি একা নন। ইনফরমার তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও ২০২৮ সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন।

ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ তালিকা অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি পেজের সম্পদমূল্য প্রায় ২৫ হাজার ২৬০ কোটি ডলার। তৃতীয় অবস্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদ ২৪ হাজার ২৭০ কোটি ডলার। চতুর্থ স্থানে থাকা অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদমূল্য ২৩ হাজার ৯৪০ কোটি ডলার। পঞ্চম স্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২৩ হাজার ৩১০ কোটি ডলার।

বিশ্লেষকদের মতে, টেসলা, মহাকাশ প্রযুক্তি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগিয়েই ইলন মাস্ক নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়।

RELATED ARTICLES

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments