Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home কমিউনিটি বিজয় দিবসে মুক্তমঞ্চ টরন্টোর আয়োজনে প্রতিধ্বনিত্ব হলো মুক্তিযুদ্ধের শাণিত চেতনা

বিজয় দিবসে মুক্তমঞ্চ টরন্টোর আয়োজনে প্রতিধ্বনিত্ব হলো মুক্তিযুদ্ধের শাণিত চেতনা

নিজস্ব প্রতিবেদক : একাত্তর সালে বাঙালি জাতির সবচেয়ে বড় ও গৌরবময় ইতিহাস হলো, বাঙালি এক হয়েছিল। ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা ভুলে মানুষ এক হয়ে, এক কাতারে নিজেদের বিবেচনা করেছিল। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আবার এক হওয়ার প্রয়োজন হয়েছে। আমরা এক হয়ে যে কাজগুলো করতে চেষ্টা করছি, তার সাফল্য কি জানি না। কিন্তু, সম্মিলিতভাবে কাজ করার ভাবনা বা চেষ্টা আমাদের মধ্যে আছে। এটাকে ধরে রাখতে হবে।

গত ১৬ই ডিসেম্বর, মঙ্গলবার, টরন্টোর ১৫৫০ ড্যানফোর্থ এভিনিউ’র ইউনাইটেড হোপ চার্চ ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ শিরোনামের অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক কণ্ঠশিল্পী, আবৃত্তিকার ও নৃত্যশিল্পীদের প্রতি মুক্তমঞ্চের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও অভিবাদন।

এই অনুষ্ঠানটি এমন চমৎকারভাবে দর্শকদের সামনে উপস্থাপিত করা হলো, যেন উপস্থিত সকলে গভীরভাবে উপলব্ধি করলো মুক্তিযুদ্ধের শাণিত চেতনা। বিশেষ করে এবারের বিজয় দিবসে এই আয়োজনের সমন্বয়কারী নাহিদ কবির কাকলিকে অভিনন্দন জানাই?

অভিনন্দন জানাই হিমাদ্রী রায়কে তার সর্ববিষয়ক দায়িত্বশীল নিরলস কাজের জন্য। অভিনন্দন জানাই মাহমুদুল ইসলাম সেলিম ভাইকে, মঞ্চসজ্জায় তাঁর হৃদয়গ্রাহী ও তাৎপর্যপূর্ণ ডিজাইনের জন্য।

আনত কুর্নিশ জানাই শিল্পী চিত্রা সরকার ও ড. রাখাল সরকারকে। তাঁদের অবদান ও প্রেরণা আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করে। গভীর কৃতজ্ঞতা জানাই শিল্পী পার্থ সারথি সিকদার দাদাকে, শুদ্ধতার প্রশ্নে তাঁর স্পষ্ট ও দৃঢ়চেতা ব্যক্তিত্ব দেখে আমরা নির্ভরতার ভরসা পাই।

সবার প্রতি অবিরাম ভালোবাসা ও পরবর্তী আয়োজনে পাশে থাকার আহবান জানাই? জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments