Home বাংলাদেশ বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

অনলাইন ডেস্ক : দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অনন্য সাফল্য পেয়েছে।

প্রতিষ্ঠানটি বেস্ট মেড-ইন-বাংলাদেশ রিটেইল ব্র্যান্ড বিভাগে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে এবং বেস্ট রিটেইল স্টার্টআপ বিভাগে ‘অনারেবল মেনশন’ -এর সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস দেশের রিটেইল খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। ডিজিটাল যুগে যারা বাণিজ্যকে আধুনিকায়ন করছে এবং উদ্ভাবন, গ্রাহক অভিজ্ঞতা ও টেকসই উন্নয়ন বা সাসটেইনেবিলিটির প্রতি অসামান্য প্রতিশ্রুতি প্রদর্শন করছে, তাদের সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয়। বিশেষ করে ফুডির ‘ফুড রেসকিউ’ উদ্যোগটি বড় পরিসরে খাবারের অপচয় রোধে কাজ করার ফলস্বরূপ সবার প্রশংসা কুড়িয়েছে। এই প্ল্যাটফর্মে ফুডির অর্জন প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি একটি উদ্দেশ্য-চালিত এবং শেকড়-সন্ধানী স্থানীয় ব্র্যান্ড হিসেবে বাংলাদেশি ভোক্তাদের দৈনন্দিন চাহিদার সাথে সার্থকভাবে মিশে যেতে সক্ষম হয়েছে।

একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে ফুডি দেশজুড়ে নিজেদের পরিধি বাড়িয়ে চলেছে। বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক বিভাগে স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান প্রভাব এবং দেশের রিটেইল খাতে নতুন মানদণ্ড স্থাপনের অঙ্গীকারেরই প্রতিফলন।

এ বিষয়ে ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর এই স্বীকৃতি পুরো ফুডি পরিবারের জন্য একটি গর্বের মুহূর্ত। বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে তৈরি একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরা সবসময়ই বিশ্বাস করেছি যে, স্থানীয় ব্যবসাগুলোর নেতৃত্ব দেওয়ার এবং অন্যদের অনুপ্রাণিত করার সক্ষমতা রয়েছে।’

তিনি আরও বলেন, এই পুরস্কার আমাদের টিমের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আমাদের ওপর গ্রাহকদের প্রতিদিনের আস্থার প্রতিফলন। আমরা আমাদের সেবার মান আরও উঁচুতে নিয়ে যেতে এবং গ্রাহকদের শ্রেষ্ঠ সেবা দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

RELATED ARTICLES

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালো পাকিস্তান

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ...

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের...

তোফায়েল আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments

Exit mobile version