Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home বিনোদন ফিল্মফেয়ারে লাপাত্তা লেডিস ধামাকা,সেরা অভিনেত্রী আলিয়া

ফিল্মফেয়ারে লাপাত্তা লেডিস ধামাকা,সেরা অভিনেত্রী আলিয়া

বিনোদন ডেস্ক : বি-টাউনের মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফিল্মফেয়ারের ৭০তম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভারতের আহমেদাবাদে বসে এবারের আসর। চলতি এই মৌসুমে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। মোট ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনিশ পাল। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) ও কার্তিক আরিয়ান (‘চান্দু চ্যাম্পিয়ন’)। সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে আলিয়া ভাটের হাতে তার ‘জিগরা’ ছবির জন্য। এছাড়া সমালোচক নির্বাচিত বিভাগে (ক্রিটিকস অ্যাওয়ার্ড) সেরা অভিনেতা হয়েছেন রাজকুমার রাও (‘শ্রীকান্ত’), আর সেরা অভিনেত্রী হয়েছেন প্রতিভা রান্তা (‘লাপাতা লেডিজ’)।

এদিকে ‘লাপাতা লেডিজ’-এর হয়ে আরও পুরস্কার পেয়েছেন রবি কিষাণ (পার্শ্ব অভিনেতা), ছায়া কদম (পার্শ্ব অভিনেত্রী), রাম সম্পাত (মিউজিক অ্যালবাম ও ব্যাকগ্রাউন্ড স্কোর), স্নেহা দেশাই (সংলাপ), এবং দর্শন জালান (পোশাক ডিজাইন)। ছবিটির জন্য কিরণ রাও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কারও। নতুন মুখদের মধ্যে সেরা অভিনেত্রী (ডেবিউ) হয়েছেন নিতাংশি গোয়েল (‘লাপাতা লেডিজ’), আর সেরা অভিনেতা (ডেবিউ) লক্ষ্য (‘কিল’)।

এছাড়া জিনাত আমান ও শ্যাম বেনেগাল পেয়েছেন আজীবন সম্মাননা- ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। আর আর. ডি. বর্মন অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ সংগীতশিল্পী অচিন্ত্য ঠাক্কার- ‘জিগরা’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির জন্য।

RELATED ARTICLES

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক : দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতলেও এবারই প্রথম সাউথ ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কেরালার কোচিতে আয়োজিত ৭০তম ফিল্মফেয়ার...

অবশেষে নিজেদের বিয়ের বার্তা দিলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের পিঁড়িতে বসছেন। এমন খবরে এতোদিন নিশ্চুপ ছিলেন এ জুটি। অবশেষে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments