Tuesday, July 21, 2026
Tuesday, July 21, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক তৈরির একটি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে জানিয়েছে, ঘটনার পর খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ কয়েকজনকে।

এক প্রতিবেদনে আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) এ বিস্ফোরণ ঘটে হামফ্রিজ কাউন্টির বাকসনোর্ট এলাকায় অবস্থিত ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ কোম্পানির সদর দপ্তরে। কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভূত হয় বিস্ফোরণের শব্দ। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ১৮ জন নিখোঁজ রয়েছে। তবে পরে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের মধ্যে দুইজন ওই সময় ঘটনাস্থলে ছিলেন না। তাদের নিরাপদে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন কাউন্টির শেরিফ ডেভিস।

শনিবার সংবাদ সম্মেলনে শেরিফ ডেভিস জানান, আমরা তাদেরকে শুধু নিহত নই, আমাদের প্রিয়জন হিসেবে দেখছি। এটি আমাদের সবার জন্য গভীর শোকের মুহূর্ত। ডেভিস আরও জানান, উদ্ধার তৎপরতা এখন পুনরুদ্ধার পর্যায়ে গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নেওয়া হবে।

এফবিআই ও ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)-এর তদন্তকারীরা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অন্যান্য সামরিক উপকরণ অনুসন্ধান কার্যক্রমকে জটিল করে তুলেছে। শেরিফ ডেভিস বলেন, দুর্ঘটনায় কোনো অপরাধমূলক তৎপরতা ছিল কি না, তা নিশ্চিত হতে দিন, সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।

এক বিবৃতিতে অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস ঘটনাটিকে একটি দুঃখজনক দুর্ঘটনা বলে উল্লেখ করেছে এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি। আটটি উৎপাদন ভবন ও একটি মাননিয়ন্ত্রণ ল্যাব রয়েছে সংস্থাটির প্রধান কার্যালয়ে।

ডব্লিউটিভিএফ টেলিভিশনের প্রচারিত ভিডিওতে ভবনটির ধ্বংসাবশেষ থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments