Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home কানাডা প্রথমবারের মতো কানাডায় জাপানের এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন

প্রথমবারের মতো কানাডায় জাপানের এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন

হাসান আমিন : প্রথমবারের মতো ইউরোপ ও উত্তর আমেরিকায় এফ-১৫ যুদ্ধবিমান পাঠাচ্ছে জাপান। দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল নাকাতানি জানান, দুই সপ্তাহব্যাপী প্রতিরক্ষা সহযোগিতা সফরের অংশ হিসেবে চারটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পরিবহন বিমান ও একটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান কানাডা, যুক্তরাজ্য ও জার্মানিতে মোতায়েন করা হবে। খবর : আনাদোলু এজেন্সির।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিবাদী সংবিধানের কারণে দীর্ঘদিন ধরে জাপানের সেনা মোতায়েন সীমিত ছিল। তবে নাকাতানি বলেন, এই সফর “ইউরো-আটলান্টিক ও ইন্দো-প্রশান্ত অঞ্চলের নিরাপত্তা অবিচ্ছেদ্য”- এ উপলব্ধিকে প্রতিফলিত করছে। তিনি আরও জানান, “আমরা অংশীদার দেশগুলোর বিমান বাহিনীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার চেষ্টা করব।”
চিতোসে বিমানঘাঁটি (হোক্কাইডো) থেকে যাত্রা শুরু করবে যুদ্ধবিমানগুলো। প্রথম বিরতি হবে কানাডায়, এরপর যুক্তরাজ্য এবং সবশেষে জার্মানি। পথে আলাস্কার মার্কিন সামরিক ঘাঁটিতে একটি বিরতি নেওয়া হবে। যদিও সফরে যৌথ মহড়া থাকছে না, তবুও এ সফরকে প্রতিরক্ষা ক‚টনীতির একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলির সা¤প্রতিক জাপান সফরেই এ পরিকল্পনার কথা প্রকাশ পায়। পর্যবেক্ষকদের মতে, চীন ও উত্তর কোরিয়ার বাড়তি সামরিক কার্যক্রমের কারণে জাপান ধীরে ধীরে তার প্রতিরক্ষা নীতি পশ্চিমা বিশ্বের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সমন্বিত করছে।

নাকাতানির নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তী অর্থবছরের জন্য ৮.৮ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৫৯.৯ বিলিয়ন ডলার) বাজেটের প্রস্তাব করেছে, যা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন সক্ষমতা বাড়ানোর ওপর।

বর্তমানে জাপানে ৫০,০০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সা¤প্রতিক বছরগুলোতে ন্যাটোসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, জাপানের এ পদক্ষেপ পশ্চিমা প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে আরও নিবিড় সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, যা একদিকে চীন ও উত্তর কোরিয়াকে কড়া বার্তা দেবে, অন্যদিকে বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments