Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home কানাডা কাতারে হামলার পর ইসরাইলের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা

কাতারে হামলার পর ইসরাইলের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা

অনলাইন ডেস্ক : কাতারে হামাস নেতাদের ওপর হামলার পর কানাডা ইসরাইলের সাথে তার সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। এর মধ্যে দিয়ে ইসরাইলি সরকারের ওপর কানাডার অসন্তুষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গত ১০ই সেপ্টেম্বর, বুধবার অনিতা আনন্দ বলেছেন, দোহায় হামলাকে কানাডা অগ্রহণযোগ্য বলে মনে করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এডমন্টনে ক্ষমতাসীন লিবারেল পার্টির এক বৈঠকের ফাঁকে সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়, কানাডা ইউরোপীয় কমিশনের নেতৃত্ব অনুসরণ করবে কি-না। এর জবাবে তিনি বলেন, ‘আমরা ইসরাইলের সাথে আমাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করছি।’

এর আগে, বুধবার সকালে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়েন ইসরাইলের প্রতি সমর্থন কমানোর এবং নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা ঘোষণা করেন।

কানাডা ইসরাইলের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে কি-না তা সুনির্দিষ্টভাবে জানতে চাইলে আনন্দ বলেন, ‘আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো মূল্যায়ন চালিয়ে যাব।’

চলতি বছরের জানুয়ারিতে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে কানাডা ইসরাইলের প্রতি তাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে কঠোর করেছে। কার্নি জুলাই মাসে ঘোষণা করেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কানাডা। যা ইসরাইলকে ক্ষুব্ধ করেছে। সূত্র : আলজাজিরা

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত...

বিদ্যুতের চাহিদা মোকাবিলায় সরকার ব্যবস্থা গ্রহণ করেছে: সংসদে মন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল...

বাবার হাত ভেদ করে ইসরাইলি সেনার বুলেট লাগলো মায়ের কোলে থাকা ফিলিস্তিনি শিশুর বুকে!

অনলাইন ডেস্ক : দখলদার ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে নেতানিয়াহুর সৈন্যদের গুলিতে মায়ের কোলেই মৃত্যু হয়েছে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর। এ ঘটনায়...

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

Recent Comments