Sunday, June 14, 2026
Sunday, June 14, 2026
Home ইন্টারন্যাশনাল পুতিন, শি ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প

পুতিন, শি ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ দেখার জন্য জড়ো হওয়া রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতারা ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’ করছেন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে চীনের সমাবেশের নিন্দা জানিয়ে শি জিনপিংয়ের উদ্দেশে ট্রাম্প বলেন, আপনারা যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন। প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের অসাধারণ জনগণের উদযাপনের একটি মহান এবং দীর্ঘস্থায়ী দিন কাটুক।

লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের অভিযোগের জবাব দিয়েছে রাশিয়া। 

ক্রেমলিনের পররাষ্ট্র নীতি-বিষয়ক সহকারী ইউরি উশাকভ ট্রাম্পের বার্তার জবাবে বলেন, আমি বলতে চাই, কেউ ষড়যন্ত্র করেনি, কেউ কোনও ষড়যন্ত্র করছে না। কারও এমন চিন্তাভাবনাও ছিল না – এই তিন নেতার (শি, পুতিন, কিম) কারওই এমন চিন্তাভাবনা ছিল না।

প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের নেতা শি জিনপিং এই কুচকাওয়াজের আয়োজন করেন, যেখানে চীনের নতুন অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হয়- যার মধ্যে একটি লেজারও ছিল, যা প্রতিপক্ষের বৈদ্যুতিক নিরাপত্তা লাইন বিকল বা পুড়িয়ে দিতে সক্ষম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ডি৫-৫সি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্থল-ভিত্তিক মানবহীন যুদ্ধ ব্যবস্থাসহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন করেছে চীন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং সনাক্তকরণ এড়াতে পারে এমন সাবমেরিনও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শি জিনপিংয়ের অতিথিদের মধ্যে ছিলেন- ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উন, যারা কুচকাওয়াজ দেখার জন্য ঐতিহাসিক তিয়ানানমেন গেটে উপস্থিত হন। 

কুচকাওয়াজের সূচনা করে শি জিনপিং সতর্ক করে বলেন, বিশ্ব এখনও ‘শান্তি অথবা যুদ্ধের বিকল্পের মুখোমুখি’। পরে তিনি বলেন, চীন ‘অপ্রতিরোধ্য’।

RELATED ARTICLES

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মুখ খুলল আমিরাত

অনলাইন ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা না চালানোর শর্তে ইরানকে ১০ বিলিয়ন বা ১...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

Recent Comments