Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home ইন্টারন্যাশনাল ভোটারের ন্যূনতম বয়স ১৬ বছর করতে যাচ্ছে যুক্তরাজ্য

ভোটারের ন্যূনতম বয়স ১৬ বছর করতে যাচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে আগামী সাধারণ নির্বাচনের আগে দেশটির ভোটারদের ন্যূনতম বয়স ১৬ বছর করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। সর্বশেষ ১৯৬৯ সালে ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করেছিল দেশটি। নতুন এই সিদ্ধান্ত পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (১৭ ‍জুলাই) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ও বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনীতে যোগদানের ন্যূনতম বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটেনে সামরিক বাহিনীতে আবেদন করার জন্য ন্যূনতম বয়স ১৬ বছর হতে হয়।

ব্রিটিশ গণতন্ত্র বিষয়ক মন্ত্রী রুশানারা আলী বিবিসিকে বলেন, এই পরিবর্তনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি তরুণদের মতামত প্রকাশে সাহায্য করবে। নতুন নির্বাচন বিলের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

দেশটির উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার এক বিবৃতিতে বলেন, আমরা এমন পদক্ষেপ নিচ্ছি, যা মানুষকে গণতন্ত্রে অংশ নিতে উৎসাহিত করবে। এর ফলে যুক্তরাজ্যের গণতন্ত্রে আরও বেশি মানুষ যুক্ত হতে পারবে।

বর্তমানে যুক্তরাজ্যের অন্তর্ভূক্ত দুই রাজ্য স্কটল্যান্ড এবং ওয়েলসে স্থানীয় ও আঞ্চলিক পার্লামেন্টের নির্বাচনে ১৬ বছর বয়েসিরা ভোট দিতে পারে। তবে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন এবং ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের সব নির্বাচনে সর্বনিম্ন বয়স ১৮ বছর। স্কটল্যান্ড এবং ওয়েলসের সাফল্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি সরকার।

এদিকে ভোটরের বয়স কমানোর পাশপাশি আরও কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে, ভোটারদের জন্য নতুন আইডি কার্ড প্রণয়ন করা হচ্ছে, যেখানে যুক্তরাজ্য-জারি করা ব্যাংক কার্ড ও বিদ্যমান অন্যান্য ডিজিটাল আইডি, যেমন ড্রাইভিং লাইসেন্স এবং বয়স্ক নাগরিকদের বেলায় তাদের জন্য বরাদ্দ ভেটেরান কার্ডের নম্বর যুক্ত থাকবে।

এছাড়া ভোটার নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ ও স্বয়ংক্রিয় করা হবে এবং বিদেশি প্রভাব ঠেকাতে রাজনৈতিক অনুদানের নিয়মগুলো আরও কঠোর করা হবে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments