Home ইন্টারন্যাশনাল পাকিস্তানে পৌঁছেছে ৬টি মার্কিন সামরিক বিমান

পাকিস্তানে পৌঁছেছে ৬টি মার্কিন সামরিক বিমান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ছয়টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বলে জানা গেছে।

আল জাজিরায় সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নূর খান বিমানঘাঁটিটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগত ভিআইপি অতিথিদের জন্য প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রতিনিধিদলের সম্ভাব্য সফরের আগেই এসব প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।

জানা গেছে, এর মধ্যে অন্তত দুইটি বিমান আজ অবতরণ করেছে, আর বাকি চারটি গত ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আজ পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিষয়টি বিবিসিকে নিশ্চিত করে বলেন, গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন ট্রাম্পের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তেহরান।

সোমবার (২০ এপ্রিল) মার্কিন নৌ-বাহিনীর হাতে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি, ৩ মিটার উঁচু ঢেউয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের পর ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোর জন্য সুনামি...

যুক্তরাষ্ট্রে নিজের সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ...

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

সংসদে জ্বালানির দাম বাড়ানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূলত পাচার ও অপচয় রোধ করে...

পাকিস্তানে পৌঁছেছে ৬টি মার্কিন সামরিক বিমান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে ছয়টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী...

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি, ৩ মিটার উঁচু ঢেউয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে ইওয়াতে উপকূলের অদূরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের পর ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডোর জন্য সুনামি...

Recent Comments

Exit mobile version