Saturday, April 18, 2026
Saturday, April 18, 2026
Home ইন্টারন্যাশনাল পদার্থে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

পদার্থে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক : পদার্থবিজ্ঞানে ২০২৫ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম মার্টিনিস। বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য তাদের মনোনীত করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।

প্রথা অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে গতকাল ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর যথাক্রমে রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি— ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী- মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

সূচি অনুযায়ী, আগামীকাল ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।

প্রসঙ্গত, ১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেল ডিনামাইটের উদ্ভাবক। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এ পুরস্কার দেওয়া হচ্ছে।

আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল না। পরবর্তীতে ১৯৬৮ সাল ‘দ্য ব্যাংক অব সুইডেনের’ নেওয়া এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। সেই থেকে অর্থনীতির পুরস্কারটিও নোবেলের অন্যান্য পুরস্কারের মতো একই সময় ঘোষণা এবং প্রদান করা হয়।

অর্থনীতি পুরস্কারের প্রাইজমানি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো সমান হওয়ায় সম্মাননার দিক থেকেও একই বিবেচিত হয়। অর্থনীতির পুরস্কারকে ‘বিকল্প নোবেল পুরস্কার’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে। এ সময় প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক প্রদান করা হবে। ২০২৩ সালে সুইডিশ ক্রোনারের মূল্যস্ফীতির কারণে প্রাইজ মানির পরিমাণ ১০ মিলিয়ন থেকে বৃদ্ধি করে ১১ মিলিয়ন ক্রোনার করা হয়।

RELATED ARTICLES

মার্কিন অবরোধ চললে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের, হরমুজ নিয়ে নতুন শর্ত

অনলাইন ডেস্ক : ইরানের কৌশলগত বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বজায় থাকলে তেহরান ‘প্রতিশোধমূলক’ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণার...

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা হবে সোমবার

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের...

আগামী ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুদ্ধবিরতির সময়কালে (১০ দিন) হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে এক ঘোষণায় জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মার্কিন অবরোধ চললে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের, হরমুজ নিয়ে নতুন শর্ত

অনলাইন ডেস্ক : ইরানের কৌশলগত বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বজায় থাকলে তেহরান ‘প্রতিশোধমূলক’ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণার...

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা হবে সোমবার

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের...

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও...

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ‘ব্ল্যাকপিঙ্ক’ তারকা জেনি

বিনোদন ডেস্ক : প্রভাবশালী মার্কিন সাময়িকী ‘টাইম’-এর ২০২৬ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন কে-পপ সেনসেশন ও...

Recent Comments