Monday, July 20, 2026
Monday, July 20, 2026
Home ইন্টারন্যাশনাল পঞ্চমবারের মতো ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

পঞ্চমবারের মতো ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

অনলাইন ডেস্ক : টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে বাজেট বিল ব্যর্থ হয়েছে। এতে করে দেশটির সরকারের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে।

বাজেট বিল পাস হতে সিনেটের ৬০ ভোট প্রয়োজন। কিন্তু সর্বশেষ চেষ্টাতেও এই সংখ্যা অর্জন করতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার।

এই ভোটাভুটির আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি এটি ব্যর্থ হয় তাহলে আরও গণছাঁটাইয়ের ঘটনা ঘটবে। পাঁচদিন আগে শাটডাউন শুরু হওয়ার পর কয়েক হাজার সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলক অবৈতনিক ছুটি অথবা বেতন ছাড়া কাজ করতে বলা হয়েছে।

ট্রাম্পের রিপাবলিকান সরকারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের দ্বন্দ্বের কারণেই মূলত বাজেট পাস হচ্ছে না। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতির জন্য অর্থ বরাদ্ধ চাইছে। কিন্তু ট্রাম্প ও রিপাবলিকানরা এতে ভেটো দিচ্ছে। এ কারণে ডেমোক্র্যাট সিনেটররা সরকার চালানোর জন্য বাজেটকেও অনুমোদন দিচ্ছে না।

তবে ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে আপসের ইঙ্গিত দিয়েছেন। গত পরশু সামাজিকমাধ্যম ট্রুথে তিনি লেখেন, “আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যে কোনো কিছু নিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু প্রথমে আমাদের সরকারকে সচল করতে হবে। আমাদের সরকারকে আজ রাতেই তাদের সচল করতে হবে।

নতুন যে বাজেট বিল প্রস্তুত করা হয়েছে সেটিতে ডেমোক্র্যাটদের স্বাস্থ্যনীতির অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা বলছে, এ বিল স্বল্পআয়ের আমেরিকানদের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

তারা দাবি করছে, ট্রাম্প প্রশাসন স্বাস্থ্যখাতে যেসব অর্থ বরাদ্দ বাদ দিয়েছে সেগুলো পুনরায় বরাদ্দ দিতে হবে। এছাড়া স্বল্প আয়ের আমেরিকানদের জন্য হেলথ ইন্সুরেন্সের ভর্তুকি যেন শেষ না হয় সেটিও নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।

সূত্র: বিবিসি

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments