Home ইন্টারন্যাশনাল নিউইয়র্কের উন্নয়নে যে কারও সঙ্গে কাজ করব : মামদানি

নিউইয়র্কের উন্নয়নে যে কারও সঙ্গে কাজ করব : মামদানি

অনলাইন ডেস্ক : নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গত বৃহস্পতিবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর অনেক মতবিরোধ থাকলেও তিনি নিউইয়র্কবাসীর জন্য উপকারী যে কোনো এজেন্ডা নিয়ে তাঁর সঙ্গে কাজ করবেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। ৪ নভেম্বর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে এটা তাঁর প্রথম বৈঠক।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প-মামদানি নানা বচসায় জড়িয়ে জড়ান। এ সময় নিউইয়র্কের জন্য ফেডারেল তহবিল বন্ধের হুমকিও দেন ট্রাম্প। মামদানি বেশ কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছেন। ফেডারেল তহবিলের সহযোগিতা ছাড়া এসব প্রতিশ্রুতি পূরণ কোনোভাবে সম্ভব নয়।

মামদানি সাংবাদিকদের জানান, প্রেসিডেন্টের সঙ্গে তাঁর অনেক বিষয়ে মতবিরোধ আছে। কিন্তু তিনি বিশ্বাস করেন, তাদের দুজনকে এসব বিষয়ে নির্মোহ থাকা উচিত এবং আলোচনায় বসে এমন সব উপায় বের করা উচিত, যা আমাদের শহরকে প্রত্যেক নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী করে তুলতে পারে।

শুক্রবার এনআরপি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মামদানি নিউইয়র্কের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দিচ্ছেন। এ কারণে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয় তুলতে পারেন।
মামদানি বলেন, ‘এ বৈঠক আয়োজনের জন্য আমার দল (ডেমোক্রেটিক পার্টি) হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। কারণ, আমি এ শহরকে যারা বাড়ি বলে ডাকে, তাদের জীবনকে আরও সাশ্রয়ী করে তুলতে যে কারও সঙ্গে কাজ করব।’

গত জুনে ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির জয়ের পর থেকে ট্রাম্প তীব্র বিরোধিতায় নামেন। তিনি বলেন, শহরে আইসিই (অভিবাসনবিরোধী) কার্যক্রম ব্যাহত করলে মামদানিকে গ্রেপ্তার করা হবে; নভেম্বরে জয়ী হলে শহরের ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকিও দেন।

মামদানির প্রাথমিক জয়ের পরপরই গত গ্রীষ্মে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেখুন, এ দেশে আমাদের কোনো কমিউনিস্টের প্রয়োজন নেই। কিন্তু যদি আমাদের একজন থাকে, তাহলে আমি জাতির পক্ষ থেকে তাঁর ওপর খুব সাবধানে নজর রাখব।’

নির্বাচনের রাতে বিজয় ভাষণে ট্রাম্পকে সরাসরি জবাব দেন মামদানি। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, তাই আপনার জন্য আমার চারটি শব্দ– ভলিউমটা একটু বাড়িয়ে নিন।’ তিনি বলেন, ‘আমাদের কারও কাছে পৌঁছাতে হলে, আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।’

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version