Home খেলাধুলা দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে অবসরে ইংল্যান্ড অধিনায়ক মিলি ব্রাইট

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে অবসরে ইংল্যান্ড অধিনায়ক মিলি ব্রাইট

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড নারী ফুটবল দলের অভিজ্ঞ ডিফেন্ডার মিলি ব্রাইট। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তে শান্তি খুঁজে পেয়েছেন এবং জীবন বদলে গেছে।

চেলসির হয়ে কঠিন এক মৌসুমে ত্রিমুকুট জয়ের পর মানসিক ও শারীরিকভাবে শতভাগ প্রস্তুত না থাকায় ২০২৫ ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রাইট। ইউরোপিয়ান শিরোপা রক্ষায় সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর তিনি হাঁটুর অস্ত্রোপচারও করান।

তার অবসরের ঘোষণা এসেছে এমন সময়ে, যখন ইংল্যান্ড কোচ সারিনা উইগম্যান ব্রাজিল ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাসের প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করতে যাচ্ছেন।

ব্রাইট বলেন, ‘এখনই সঠিক সময়, কারণ মন পরিষ্কার থাকলে বড় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।’

তিনি যোগ করেন, ‘এই গ্রীষ্মটা সম্ভবত আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।’

ব্রাইট বলেন, ‘এই সিদ্ধান্ত নিয়ে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। এটা এমন এক সিদ্ধান্ত, যা কেউ তোমার হয়ে নিতে পারে না। এটা একধরনের অনুভূতি, আর আমি এতে শান্তি খুঁজে পেয়েছি। এই গ্রীষ্মে কিছু সময় নিয়ে ভাবা, হাঁটুর চিকিৎসা করা এবং মানসিকভাবে নিজেকে গুছিয়ে নেওয়াই আমাকে দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করেছে। বয়স বাড়লে অগ্রাধিকারও বদলে যায়। এখন আমি পরিবার, বন্ধু আর নিজের জন্য সময় চাই।’

মিলি ব্রাইট ২০২২ সালে ইংল্যান্ডের মাটিতে ইউরো জয়ী দলে প্রতিটি ম্যাচ খেলেছিলেন। ২০২৩ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপে আহত লিয়া উইলিয়ামসনের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার ইংল্যান্ডের হয়ে মোট ৮৮ ম্যাচে খেলেছেন এবং ৬টি গোল করেছেন।

RELATED ARTICLES

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments

Exit mobile version