Home ইন্টারন্যাশনাল থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৪৫

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৪৫

বাংলা খবর ডেস্ক : ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত থাইল্যান্ডে এখনও পর্যন্ত ১৪৫ জন প্রাণ হারিয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লক্ষ বাসিন্দা। পানির তোড়ে ভেসে গিয়েছে বসত ভিটে-রাস্তাঘাট। ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকার্যে শ্লথগতির কারণে সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। সরকারি তরফে মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, প্রকৃত সংখ্যা তার দ্বিগুণ বলেই দাবি স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরেই এক নাগাড়ে ভারী বৃষ্টি হচ্ছে থাইল্যান্ডের দক্ষিণ অংশের জেলাগুলিতে। নদী আর হ্রদের পানি উপচে পড়ে জনবসতি ভাসিয়ে নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সংখলা প্রদেশ। ওই প্রদেশটিতে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়েছে। হাত হিয়া শহরে পানি কোমর সমান। ফলে মৃতদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

শুক্রবার (২৮ নভেম্বর) থাইল্যান্ড সরকারের মুখপাত্র সিরিপোঙ অঙ্গাসাকুল্কিয়ান সাংবাদিকদের জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গা থেকে জল নামতে শুরু করেছে। তবে বহু জায়গা এখনও জলমগ্ন। পানিবন্দি হয়ে পড়েছেন ৩৬ লক্ষের বেশি মানুষ। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ারও চেষ্টা চলছে।

তবে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার পূর্বাভাস থাকলেও আগাম প্রস্তুতি না নেওয়ায় সরকারের সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনিক প্রস্তুতির ক্ষেত্রে যে গাফিলিতি ছিল তা মেনে নিয়েছেন সিরিপোঙ অঙ্গাসাকুল্কিয়ান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে যে ভুল হয়েছে তা মেনে নিচ্ছি।’

 

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের মালিক) হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেনপ্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক । ওয়াল স্ট্রিটে শুক্রবার (১২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments

Exit mobile version