Home ইন্টারন্যাশনাল তেলসম্পদ ‘দখলের চেষ্টায়’ ট্রাম্প, ওপেকের সাহায্য চাইলেন মাদুরো

তেলসম্পদ ‘দখলের চেষ্টায়’ ট্রাম্প, ওপেকের সাহায্য চাইলেন মাদুরো

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলসম্পদ ‘কব্জায়’ নেয়ার চেষ্টা করছেন–এমন অভিযোগ করে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক-এর সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রোববার (৩০ নভেম্বর) জোটের সদস্যদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টেলিসুর সে চিঠি প্রকাশ করেছে। চিঠিতে মাদুরো লিখেছেন, ‘এই আগ্রাসন বন্ধে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আশা করছি। এটি দ্রুত বাড়ছে এবং উৎপাদনকারী ও ভোক্তা—উভয় দেশের জন্য আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যকে বিপদের মুখে ফেলছে।’ মাদুরো আরও জানান, ভেনেজুয়েলার ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘মারাত্মক সামরিক শক্তির ব্যবহার’ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ওপেক ও বৃহত্তর জোট ওপেক প্লাসের কাছে নালিশ করেছেন।

বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুত (২০২৩ সালে ৩০৩ বিলিয়ন ব্যারেল) থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা ২০২৩ সালে মাত্র ৪.০৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করতে পেরেছে। যা অন্যান্য তেলসমৃদ্ধ দেশের তুলনায় অনেক কম।

ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের সঙ্গে ভেনেজুয়েলাও ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক জোটের প্রতিষ্ঠাতা সদস্য। তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও বৈশ্বিক মূল্য প্রভাবিত করতে এসব দেশ পরবর্তীতে যৌথভাবে কাজ করতে থাকে।

এর আগে মাদুরো সরকার মাদক-সন্ত্রাসের সঙ্গে জড়িত অভিযোগ করে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এবং হাজারো সেনা মোতায়েন করেন। এরপর ট্রাম্প ভেনেজুয়েলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকাশসীমা বন্ধ ঘোষণা করেন। বিশ্লেষকরা ট্রাম্পের এই পদক্ষেপকে ভেনেজুয়েলায় সরাসরি আক্রমণের সংকেত বা মাদুরোর ওপর চাপপ্রয়োগের কৌশল হিসেবে বর্ণনা করছেন।

আকাশসীমা বন্ধের বিষয়টিকে কারাকাস ‘ঔপনিবেশিক হুমকি’ বলে আখ্যা দিয়েছে।

RELATED ARTICLES

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

Recent Comments

Exit mobile version