Home ইন্টারন্যাশনাল তুরস্কে পারফিউম গুদামে অগ্নিকাণ্ড, নিহত ৬

তুরস্কে পারফিউম গুদামে অগ্নিকাণ্ড, নিহত ৬

অনলাইন ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এই ঘটনায় অন্তত ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) ভোরের দিকে দিলোভাসি শিল্পাঞ্চলের গুদামে এই ঘটনা ঘটে বলে জানান আঞ্চলিক গভর্নর।

দেশটির সংবাদমাধ্যম টিআরটি হাবারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরের দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোকায়েলি প্রদেশের দিলোভাসি শিল্পাঞ্চলের একটি পারফিউমের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত ও একজন আহত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ইলহামী আক্তাশ বলেছেন, দমকলকর্মী, উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। একজনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। যদিও এর আগে পারফিউমের গুদামে অগ্নিকাণ্ডে দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির প্রচারিত ভিডিওতে দেখা যায়, গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির দুই তলা আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের উৎস এখনও পরিষ্কার নয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

দেশটির ইস্তাম্বুল শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত দিলোভাসি তুরস্কের অন্যতম বৃহৎ শিল্পনগরী। ওই এলাকায় বহু গুদাম ও কারখানা রয়েছে।

সূত্র: এএফপি।

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের মালিক) হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেনপ্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক । ওয়াল স্ট্রিটে শুক্রবার (১২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments

Exit mobile version