Wednesday, March 25, 2026
Wednesday, March 25, 2026
Home Uncategorized ট্রুডো ও সোফি : রাজনীতি, সম্পর্ক ও পুনরারম্ভের এক গল্প

ট্রুডো ও সোফি : রাজনীতি, সম্পর্ক ও পুনরারম্ভের এক গল্প

অনলাইন ডেস্ক : জাস্টিন ট্রুডো যখন কানাডার রাজনীতির মঞ্চে পা রাখেন, তখন থেকেই তাঁর ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার কেন্দ্রে। তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে সম্পর্কটি অনেকেই দেখতেন স্বপ্নের এক রূপকথা হিসেবে।
তাই ২০২৩ সালের আগস্টে তাঁদের বিচ্ছেদের ঘোষণা অনেককেই চমকে দিয়েছিল। এতটা বছর একসঙ্গে কাটিয়ে, সন্তানদের হাসি-আনন্দের মুহূর্ত ভাগাভাগি করে হঠাৎ বিচ্ছেদÑ প্রশ্ন তুলেছিল অনেকের মনে।

ট্রুডো ও সোফির প্রথম দেখা শৈশবে, যখন সোফি ছিলেন ট্রুডোর ছোট ভাই মিশেলের স্কুলসাথী। তবে প্রেমের শুরু অনেক পরে, ২০০৩ সালে, একটি দাতব্য অনুষ্ঠানে। ট্রুডো তখন ৩১, সোফি ২৮। সেই প্রথম আলাপে তৈরি হয় গভীর সংযোগ। ট্রুডো মুগ্ধ হন সোফির উচ্ছলতা, সমাজসচেতনতা ও মেধায়। সোফি ট্রুডোর মধ্যে দেখেন এক ‘আত্মার আয়না’।

২০০৪ সালের অক্টোবরে বাগদান, পরের বছর ২৮ মে মন্ট্রিলে বিয়ে। তাঁদের বিবাহিত জীবন ছিল জনচক্ষুতে প্রশংসিত। সন্তান তিনটি- জেভিয়ার (২০০৭), এলা-গ্রেস (২০০৯) ও হ্যাড্রিয়েন (২০১৪)- নিয়ে ছিল এক পরিপূর্ণ পরিবার। সোফি শুধু জীবনসঙ্গীই নন, ছিলেন ট্রুডোর রাজনীতির শক্ত ভিত। নারীর অধিকার, মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয়ে সোফি ছিলেন সক্রিয়।

২০২৩ সালের ২ আগস্ট, ইনস্টাগ্রাম পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন ট্রুডো। পোস্টে জানান, ‘গভীর ভালোবাসা ও সম্মানের সঙ্গে’ তাঁরা আলাদা হচ্ছেন। বিচ্ছেদের কারণ বিস্তারিত জানানো না হলেও ধারণা করা হয়, প্রধানমন্ত্রীর দায়িত্বের চাপে ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সন্তানদের যৌথ লালনপালনে তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন- এই প্রতিশ্রুতি দিয়েছেন দুজনেই।
জাস্টিন ট্রুডোর রাজনৈতিক রক্তে বইছে ঐতিহ্য। তাঁর বাবা পিয়েরে ট্রুডো ছিলেন কানাডার প্রভাবশালী প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় ২০১৫ সালে জাস্টিন প্রধানমন্ত্রী হন। তাঁর শাসনকালে কানাডায় উদার অভিবাসননীতি, জলবায়ু উদ্যোগ, আদিবাসীদের অধিকার নিয়ে কাজ হয়। তবে করোনা মহামারি, মূল্যস্ফীতি ও রাজনৈতিক চাপে তাঁর জনপ্রিয়তা পড়ে যায়।
জনমত জরিপে পিছিয়ে থাকা, দলের ভেতর থেকে নেতৃত্ব নিয়ে প্রশ্ন, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের পদত্যাগ- সব মিলে ২০২৫ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান ট্রুডো। তাঁর স্থলাভিষিক্ত হন মার্ক কার্নি।

সোফি এখন একটি ব্যক্তিগত বাড়িতে থাকছেন সন্তানদের কাছাকাছি। তিনি দাতব্য সংস্থা, নারীর অধিকার এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। প্রকাশ করেছেন বই: ঈষড়ংব ঞড়মবঃযবৎ: কহড়রিহম ঙঁৎংবষাবং, খড়ারহম ঊধপয ঙঃযবৎ—যা বেস্টসেলার হয়েছে। থেরাপি, যোগব্যায়াম ও ধ্যান তাঁর জীবনের অংশ। স¤প্রতি তাঁকে দেখা গেছে এক শিশু সার্জন, মার্কোস বেত্তোলির সঙ্গে- যা নতুন সম্পর্কে ইঙ্গিত দেয়। প্রাক্তন প্রধানমন্ত্রী এখন আর এমপি নন, তবে আলোচনার বাইরে যাননি। কেটি পেরির কনসার্টে উপস্থিতি এবং পরে একান্ত ডিনারে তাঁদের সময় কাটানো নিয়ে শুরু হয় প্রেমের গুঞ্জন। যদিও রেস্তোরাঁর কর্মচারীদের মতে, তাঁরা প্রেমিক-প্রেমিকার মতো আচরণ করেননি। তবে মিডিয়া তো থেমে থাকে না। ট্রুডো ও সোফি একসময় ছিলেন ‘পাওয়ার কাপল’। আজ তাঁরা নিজেদের পথ খুঁজছেনÑ কেউ হয়তো নতুন সম্পর্কে, কেউ হয়তো আত্মজিজ্ঞাসার পথে। তবে তাঁদের গল্প নিঃসন্দেহে আধুনিক সমাজে সম্পর্ক, রাজনৈতিক দায়বদ্ধতা ও ব্যক্তিস্বাধীনতার দ্ব›েদ্বর প্রতিচ্ছবি।
(তথ্যসূত্র: কসমোপলিটন, পিপল, নিউইয়র্ক টাইমস, রয়টার্স)

RELATED ARTICLES

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিশ্বকাপের জন্য প্রস্তুত টরেন্টো স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক : অস্থায়ী আসন বসানোসহ সব ধরণের সংস্কার কাজ শেষ। ২০২৬ বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত টরেন্টো স্টেডিয়াম। ফিফার ধারণক্ষমতার শর্ত পূরণ করেই বসানো...

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যজুড়ে অস্থির পরিস্থিতির কারণে আগামী ১ এপ্রিল কাতারের দোহায় শাকিরার যে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে...

যুক্তরাষ্ট্রের হয়ে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তানের

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি নিরসনে নতুন এক কূটনৈতিক তৎপরতা সামনে এসেছে। ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছে...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা মাত্রাতিরিক্ত বলে মনে করেন বেশিরভাগ মার্কিনি

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সৈন্য মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে মার্কিন জনমতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এবং এনওআরসি...

Recent Comments