Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home ইন্টারন্যাশনাল লন্ডনে বিবিসির সাবেক হেডকোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

লন্ডনে বিবিসির সাবেক হেডকোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক : লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটিতে অবস্থিত বিবিসির সাবেক সদর দপ্তর হেলিওস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে নয়তলা ভবনের ওপরের অংশে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ভবনটি ফ্ল্যাট, রেস্তোরাঁ, হোটেল ও জিমনেসিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ দমকলকর্মী কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক স্টেশন থেকে বিশেষায়িত দমকল দল ঘটনাস্থলে পৌঁছেছে। আগুনের তীব্রতা মোকাবিলায় দুটি ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডার ব্যবহার করে ভবনের উপরের অংশে পানি ছিটানো হচ্ছে।

দমকল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের উপরের তলায় ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং ও ডাক্টিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পূর্ণ চিত্র এখনো জানা যায়নি।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ইনসিডেন্ট রেসপন্স অফিসার এবং হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম কাজ করছে। এ পর্যন্ত একজন ব্যক্তি ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে, মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে দমকলকর্মীদের আরও কয়েক ঘণ্টা কাজ করতে হবে। এ সময় আশপাশের একাধিক সড়ক বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবাদানকারীরা সারাদিন ঘটনাস্থলে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।

হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, এখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ শয্যার একটি হোটেল রয়েছে। এটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments