Saturday, April 25, 2026
Saturday, April 25, 2026
Home বিনোদন ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী

ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী

বিনোদন ডেস্ক : পপ তারকা কেটি পেরির নতুন সম্পর্ক নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন তার সাবেক স্বামী ও কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড। বৃহস্পতিবার ফিনিক্সে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ (TPUSA) অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কেটির প্রেমের বিষয়ে নিজের চরম অসন্তোষ প্রকাশ করেন ৫০ বছর বয়সী এই তারকা।

দর্শকদের সামনে তিনি স্পষ্ট জানান যে, কেটির সাবেক প্রেমিক অরল্যান্ডো ব্লুমের বিষয়ে তার কোনো আপত্তি না থাকলেও ট্রুডোর মতো একজন ‘গ্লোবালিস্ট স্টুজে’র বা বিশ্বায়নের পুতুলের সঙ্গে নিজের নাম একই কাতারে দেখতে তিনি মোটেও আগ্রহী নন।

উল্লেখ্য, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত রাসেল ও কেটি বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

২০১৬ সাল থেকে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে কেটির দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকলেও ২০২৫ সালের জুনে তাদের বাগদান ভেঙে যায় এবং তারা বিচ্ছেদের ঘোষণা দেন। সেই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই মন্ট্রিলের একটি রেস্তোরাঁয় জাস্টিন ট্রুডোর সঙ্গে ডিনার করতে দেখা যায় কেটি পেরিকে। এরপর ট্রুডোকে তার কনসার্টেও দেখা গেছে। সম্প্রতি জাপান ভ্রমণের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ট্রুডোর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ‘হট অ্যান্ড কোল্ড’ খ্যাত এই গায়িকা।

প্রাগের একটি কনসার্টে কেটি মজা করে বলেছিলেন, তিনি বর্তমানে একজনের প্রেমে মগ্ন এবং নতুন করে কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান না।

সাবেক স্বামীর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

রাসেল ব্র্যান্ড মঞ্চে দাঁড়িয়ে বলেন, তিনি এখনো কেটিকে ভালোবাসেন এবং কেটির মা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি তার ক্ষোভ লুকাতে চাননি। রাসেলের মতে, ট্রুডোর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কেটির জড়িয়ে পড়া তিনি মেনে নিতে পারছেন না। অন্যদিকে, কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর এই হাই-প্রোফাইল প্রেম এখন আন্তর্জাতিক বিনোদনজগতের অন্যতম হট টপিকে পরিণত হয়েছে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে ভক্তদের মাঝেও।

সূত্র: ফক্স নিউজ

RELATED ARTICLES

মুম্বাইতে নতুন ঠিকানা আল্লু অর্জুনের, বিলাসবহুল ফ্ল্যাটের ভাড়া ১৬ লাখ টাকা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন বলিউডে ইন্ডাস্ট্রিতে কাজের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তার ‘রাকা’ সিনেমার ঝলকে ভক্তরা মুগ্ধ। আল্লু অর্জুনের আগামী সিনেমা ‘রাকা’র...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, রণবীরের সঙ্গে সুখবর জানালেন নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং আবারও সুখবর জানালেন। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন, পরিবারে আসছে নতুন সদস্য। দ্বিতীয় সন্তানের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোদি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত, ভারতের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি

অনলাইন ডেস্ক : বড় দুই সামরিক শক্তি রাশিয়া ও ভারতের একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। গত বছর স্বাক্ষরিত এবং বর্তমানে কার্যকর হওয়া দ্বিপাক্ষিক রিসিপ্রোকাল...

ট্রাম্পের বিশেষ প্রতিনিধি হিসেবে পাকিস্তানে যাচ্ছেন কুশনার ও উইটকফ

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা নিরসন ও পারমাণবিক কর্মসূচির জটিল জট খুলতে এক অভাবনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী

বিনোদন ডেস্ক : পপ তারকা কেটি পেরির নতুন সম্পর্ক নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন তার সাবেক স্বামী ও কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড। বৃহস্পতিবার ফিনিক্সে...

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে আগস্টে

অনলাইন ডেস্ক : আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল বা জ্বালানি লোডিং কার্যক্রম। এরপর পরীক্ষামূলকভাবে জুলাইয়ের শেষ দিকে...

Recent Comments