Home ইন্টারন্যাশনাল ট্রাম্পের ভাষণ বিতর্কে বিবিসির দুই শীর্ষকর্তার পদত্যাগ

ট্রাম্পের ভাষণ বিতর্কে বিবিসির দুই শীর্ষকর্তার পদত্যাগ

অনলাইন ডেস্ক : বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগে ‘প্যানোরামা’ ডকুমেন্টারিটি সমালোচিত হওয়ার পর এ দুই শীর্ষকর্তা পদত্যাগ করলেন।

পাঁচ বছর ধরে দায়িত্বে থাকা ডেভি সাম্প্রতিক সময়ে বিবিসিকে ঘিরে একের পর এক বিতর্ক ও পক্ষপাতের অভিযোগের চাপে ছিলেন।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক ফাঁস হওয়া অভ্যন্তরীণ বিবিসি মেমোর বিবরণে জানায়, প্যানোরামা দল ট্রাম্পের ভাষণের দুটি অংশ একত্রে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করেছিল, যেন তিনি ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গায় সরাসরি উৎসাহ দিচ্ছেন।

ব্রিটিশ রাজনৈতিক নেতারা আশা প্রকাশ করেছেন, এই পদত্যাগের মাধ্যমে বিবিসিতে পরিবর্তন আসবে। অন্যদিকে ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

একই দিনে বিবিসির মহাপরিচালক এবং সংবাদপ্রধানের একযোগে পদত্যাগ করা নজিরবিহীন ঘটনা।

রোববার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে ডেভি বলেন, ‘সব সরকারি প্রতিষ্ঠানের মতোই বিবিসিও নিখুঁত নয়। আমাদের সবসময় উন্মুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিবিসি নিউজকে ঘিরে চলমান বিতর্ক আমার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, সেটি স্বীকার করছি। যদিও এটি একমাত্র কারণ নয়। সামগ্রিকভাবে বিবিসি ভালো করছে, তবে কিছু ভুল হয়েছে, আর মহাপরিচালক হিসেবে তার দায় আমারই নিতে হবে।’

টারনেস এক বিবৃতিতে বলেন, ‘প্যানোরামা বিতর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা বিবিসির ক্ষতি করছে। দায় শেষ পর্যন্ত আমারই।’

তিনি আরও বলেন, ‘জনজীবনে নেতৃত্বদানকারীদের সম্পূর্ণ জবাবদিহিমূলক হতে হয়, তাই আমি পদত্যাগ করছি। যদিও ভুল হয়েছে, তবে সাম্প্রতিক অভিযোগ যে বিবিসি নিউজ প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট-তা সম্পূর্ণ ভুল।’

টারনেস গত তিন বছর ধরে বিবিসির নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত অভ্যন্তরীণ মেমোতে আরও উদ্বেগ প্রকাশ করা হয় যে, ইসরায়েল-গাজা যুদ্ধের খবর কভারেজে বিবিসি আরবিকের ‘পদ্ধতিগত পক্ষপাতের সমস্যা’ মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version